
সব প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটিয়ে গতকাল দেশে পা রেখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। অনূর্ধ্ব–২০ সাফে খেলবেন তারা। গতকাল সরাসরি তারা চলে যান গুলশানে টিম হোটেলে। যেখানে থাকার কথা জাতীয় দলেরও।
রাইট-ব্যাক পজিশনে খেলা ডেক্লান লাল–সবুজ জার্সি পরার সুযোগকে বড় সম্মান হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই, লাল-সবুজ জার্সি পরতে পেরে আমি কতটা সম্মানিত। আমি জানি এর জন্য দীর্ঘ সময় লেগেছে এবং ভক্তরা অপেক্ষায় ছিলেন। দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের, আর যখন আমি মাঠে নামব, আমি লড়াই করব।’
তাঁর যমজ ভাই এবং সেন্টার-ফরোয়ার্ড রোনান জানান, বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া মোটেও কঠিন ছিল না। তিনি বলেন, ‘এটি মোটেও কঠিন সিদ্ধান্ত ছিল না। ভক্তরাই সিদ্ধান্তটি সহজ করে দিয়েছেন। আমি দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন সময় জেতার। সামিদ (কাসেম), ফাহাদ (করিম) এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাই দারুণ সহযোগিতা করেছেন। এখন জেতার মাধ্যমে সেই সমর্থনের প্রতিদান দিতে হবে।’
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যেখানে যোগ দিয়ে মুখিয়ে আছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। ফেসবুকে তিনি লেখেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়ে সম্মানিত। জাতীয় দলে যোগ দিতে ও নিজের সর্বস্বটা দিতে মুখিয়ে আছি।’
শমিত ছাড়াও দেশে এসেছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২২ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে