Ajker Patrika

এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

ক্রীড়া ডেস্ক    
এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে
২০১৮ সালে নারী এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

২০২৬ নারী এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ মাসের শেষে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর শেষ হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।

আট দলকে ভাগ করা হয়েছে দুটি ভিন্ন গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়োজক আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দলের পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে থাইল্যান্ড ও হংকং। ২৮ আগস্ট থাইল্যান্ড-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনাল। ১০ ও ১১ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর ফাইনাল। সব ম্যাচই দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

নারী এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত ৭ বার শিরোপা জিতেছে। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তারা প্রত্যেকেই শিরোপা জিতেছে ভারতকে হারিয়ে। পাকিস্তান একবারও এশিয়া কাপের শিরোপা না জিতলেও দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতার কারণে ক্রিকেট মাঠে দুই দেশের যে কোনো দলের লড়াই মানেই অন্য উত্তেজনা। এবারের এশিয়া কাপে বহুল প্রতীক্ষিত ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর।

কোন গ্রুপে কারা

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত, ইন্দোনেশিয়া

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
তারিখপ্রতিপক্ষশুরুর সময় (বাংলাদেশ সময়)
৩১ আগস্টইন্দোনেশিয়াসন্ধ্যা ৭টা
৬ সেপ্টেম্বরশ্রীলঙ্কাসন্ধ্যা ৭টা
৮ সেপ্টেম্বরসংযুক্ত আরব আমিরাতসন্ধ্যা ৭টা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত