
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
লাহোরে ৪ জুন পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে শেষে গাদ্দাফি স্টেডিয়ামের পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। যা ছিল এই স্টেডিয়ামের ইতিহাসে প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট। গতকাল আইসিসি তুলে নেয় শাস্তি। ক্রিকেটের অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘‘ম্যাচের ভিডিও ফুটেজ, ম্যাচ রেফারির প্রতিবেদন এবং দুই দলের মন্তব্য পর্যালোচনা করার পর আপিল প্যানেল ডিমেরিট পয়েন্টট প্রত্যাহার করেছে। প্যানেলের সিদ্ধান্ত ছিল, ‘পিচটিতে অতিরিক্ত অসমতা বা অতিরিক্ত স্পিনের প্রমাণ পাওয়া যায়নি।’’
চার বছর আগেও নিজেদের স্টেডিয়ামের ওপর দেওয়া নিষেধাজ্ঞা এভাবে উঠিয়ে নিতে সফল হয়েছিল পাকিস্তান। ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচকে দেওয়া হয়েছিল অসন্তোষজনক রেটিং। জুটেছিল ডিমেরিট পয়েন্টও। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আবেদন করে তুলে নিয়েছিল ডিমেরিট পয়েন্ট। সেই টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৭৪ রানে। ম্যাচের প্রথম দিনেই ৪ উইকেটে ৫০৬ রান করে রেকর্ড গড়েছিল ইংলিশরা।
৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ১৫৭ রানে গুটিয়ে গিয়েছিল। পাকিস্তান ৪৯ বল হাতে রেখে জিতলেও অতটা সহজে জিততে পারেনি। ৪১.৫ ওভারে ৬ উইকেটে করেছিল ১৬১ রান। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডেতেই পাকিস্তান স্পিন সহায়ক পিচ তৈরি করেছিল। অধিনায়ক শাহিন আফ্রিদি পাকিস্তানের এমন কৌশলের পক্ষে জোরালোভাবে কথা বলেছিলেন।
পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডের ম্যাচ রেফারি গ্রায়েম লাবরয় লাহোরের পিচকে অসন্তোষজনক আখ্যা দিয়েছিলেন। তাঁর মতে পিচটি ছিল ধীরগতির ও নিচু বাউন্সের এবং সেখানে রান করা অনেক কঠিন হয়ে পড়েছিল। আইসিসির এক বিবৃতিতে লাবরয় আরও বলেছিলেন, ‘এটি ওয়ানডে ম্যাচের উপযোগী ছিল না। কারণ, ব্যাটারদের সেট হতে বেশি সময় লেগেছে। ম্যাচের একেবারে শুরু থেকেই এটি স্পিনারদের সহায়তা করেছে এবং পুরো ম্যাচেই একই অবস্থা ছিল।’
পিসিবির এক মুখপাত্র ক্রিকইনফোকে জানিয়েছিলেন বোর্ড এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে (লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডের ডিমেরিট পয়েন্ট) আপিল করার কথা ভাবছে। তিনি বলেছিলেন, ‘উপলব্ধ প্রমাণের আলোকে আইসিসির উদ্বেগগুলো পর্যালোচনা করার পর আপিল করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।’ গতকাল আইসিসি গাদ্দাফি স্টেডিয়ামের ওপর থেকে তুলে নিল নিষেধাজ্ঞা।

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
৩৬ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে