
সৌদি প্রো লিগের শিরোপা এবার তাহলে পেয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন বছর ধরে আল নাসরের হয়ে খেলছেন। সৌদি প্রো লিগের শিরোপা জয়ের কাছাকাছি বেশ কয়েকবার গিয়েও সফল হননি। এবার চ্যাম্পিয়ন হওয়া তাঁর কাছে কেবল সময়ের ব্যাপার।
তাইফের কিং ফাহাদ স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে আল নাসর। এই ম্যাচেই রোনালদো সৌদি প্রো লিগে শততম গোল করেছেন। বিশাল জয়ে শীর্ষে থাকা আরও একটু পোক্ত করল আল নাসর। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রোনালদোর দল। প্রতিদ্বন্দ্বী আল হিলালের সঙ্গে ব্যবধান ৫ করে নিয়েছেন রোনালদোরা। ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।
সৌদি প্রো লিগে প্রত্যেকে ৩৪টি করে ম্যাচ খেলবে আল নাসর। যদি তারা দুটিতেই জিতে যায়, তাহলে নিশ্চিতভাবে শিরোপা জিতবে। একটি জিতলেও চ্যাম্পিয়ন হবেন রোনালদোরা। সেক্ষেত্রে পূরণ হতে হবে কিছু সমীকরণ। তখন আল হিলালের একটা ম্যাচ হারতে হবে কিংবা ড্র করতে হবে। তিনে থাকা আল আহলি চ্যাম্পিয়ন হওয়ার ধারে কাছেও নেই। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭২।
আল নাসরের চার গোল গত রাতে ভাগাভাগি করে নিয়েছেন জোয়াও ফেলিক্স ও রোনালদো। ফেলিক্স করেছেন হ্যাটট্রিক আর রোনালদো ৭৫ মিনিটে সৌদি প্রো লিগ ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন। ৩ ও ১০ মিনিটের পর শেষভাগে এসে (৯০ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে) হ্যাটট্রিক সম্পন্ন করেছেন ফেলিক্স। ৩০ ও ৮০ মিনিটে ইয়ানিক কারাসকো ও আলী আলবুলাইহি গোল করে আল শাবাবের হারের ব্যবধান কমিয়েছেন।
৪-২ গোলে জয়ের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে উদযাপনের মুহূর্তের কিছু ছবি পোস্ট করেছেন রোনালদো। ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘কী অসাধারণ জয়। আমরা এটা ধরে রাখব।’
তিন বছরে আল নাসরের হয়ে ১৩৯ ম্যাচে রোনালদো করেছেন ১২১ গোল। অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ১০৫ ম্যাচে করেছেন ১০০ গোল। আল নাসরের হয়ে ২০২৩ সালে শুধু আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপই জিতেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
১২ মিনিট আগে
১০ দলের আইপিএলে এখন লড়াই চলছে আট দলের। মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এরই মধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে গুজরাট টাইটান্স। দুই ও তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেরই পয়েন্ট ১৪। ১৩ পয়েন্ট নিয়ে চারে পাঞ্জাব কিংস।
২৯ মিনিট আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে যে চার ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনটিতে হেরেছে পাকিস্তান। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের এমন অবস্থা দেখে সামা
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন, এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। তবে হুট করেই দৃশ্যপটে এল নতুন মোড়। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা টমাস ডুলি। এই পদত্যাগ ঘিরেই জোরালো গুঞ্জন শুরু হয়েছে—তবে কি হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হিসেবে বাংলাদেশে
১ ঘণ্টা আগে