
হুলিয়ান আলভারেসকে চলমান গ্রীষ্মকালীন দলবদলে বিক্রি করতে চায় না আতলেতিকো মাদ্রিদ। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলে সেটি বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি। দ্য অ্যাথলেটিককে এমনটাই জানিয়েছে আতলেতিকোর ঘনিষ্ঠ একটি সূত্র।
আতলেতিকো বরাবরই বলে আসছে, এই দলবদলে আলভারেসকে বিক্রি করতে চায় না তারা। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বাংলাদেশি মুদ্রায় তা ২১৪৬ কোটি টাকা। তখন আলভারেসকে বিক্রির ব্যাপারে নতুন করে ভাববে তারা।
গত ৯ জুন রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, আলভারেসের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল তারা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আতলেতিকো। যদিও দুই পক্ষের পরিস্থিতি সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা বলেছিলেন, রিয়ালের প্রস্তাবটি গুরুতর ছিল না। সবচেয়ে বড় কথা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে আলভারেসকে বিক্রি করার কোনো ইচ্ছাই ছিল না আতলেতিকোর।
আতলেতিকোর নীতিও ছিল স্পষ্ট—আলভারেসকে বার্সেলোনা কিংবা বিশেষ করে রিয়ালের কাছে কোনোভাবেই বিক্রি করা হবে না। তবে আর্সেনালের ক্ষেত্রে সেই অবস্থান কিছুটা নমনীয় হতে পারে।
ওই সূত্র জানিয়েছে, কেবল আর্সেনাল যদি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়, সেক্ষেত্রেই কেবল এই গ্রীষ্মে আলভারেসকে ছাড়ার সম্ভাবনা আছে। তবে এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটি এমন কোনো প্রস্তাব দেয়নি। সূত্রটির দাবি, তারকা স্ট্রাইকারের জন্য এত বড় অঙ্কের অর্থ খরচ করতে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা আগ্রহী হবে তেমন সম্ভাবনা খুবই কম।
আলভারেসকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে আছে আতলেতিকো। ক্লাব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করায় সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাঁকে। মেট্রোপলিতানোতে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ক্লাবের ওই সূত্র হাস্যকর বলে বর্ণনা করেছে। এমনকি আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়া উচিত বলে মনে করছে ওই সূত্র।
অর্থাৎ আলভারেসকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও আতলেতিকোর অবস্থান আপাতত পরিষ্কার—বার্সা বা রিয়ালের কাছে নয়; কেবল আর্সেনাল ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলে তবেই তাঁর দলবদলের সম্ভাবনা তৈরি হতে পারে।

কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল ঘূর্ণিজাদুতে শেখ মেহেদী হাসান গুঁড়িয়ে দিয়েছেন রাজশাহীকে। নিয়েছেন ৬ উইকেট। আজ করে ফেলেছেন সেঞ্চুরিও। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে খুলনা ছড়ি ঘোরাচ্ছে রাজশাহীর ওপর।
১ ঘণ্টা আগে
জয় পেলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিলিপাইনের বিপক্ষে সেই জয় তো আসেনি, উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলপি-মেঘলাদের।
১ ঘণ্টা আগে
১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
২ ঘণ্টা আগে