
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল শুরু হচ্ছে আজ। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। এই ম্যাচকে অনেকে নাম দিয়েছেন ‘লামিনে ইয়ামাল-কিলিয়ান এমবাপ্পে ম্যাচ’। এমবাপ্পে ৮ গোল ও ৩ অ্যাসিস্টে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে। ইয়ামাল এখনো নিজের ঝলক দেখাতে না পারলেও সেমির জন্য হয়তো সেরাটা জমিয়ে রেখেছেন।
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শুরু হচ্ছে আজ। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ: ১ম সেমিফাইনাল
ফ্রান্স-স্পেন
রাত ১টা
সরাসরি
ক্রিকেট খেলা সরাসরি
প্রথম ওয়ানডে
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা
সরাসরি
সনি টেন ১, ২ ও ৪

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ নতুন কিছু নয়। বিশেষ করে বিশ্বকাপ এলেই দুই দেশের ভৌগোলিক দূরত্ব যেন মিলিয়ে যায় ফুটবলের ভালোবাসায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার প্রধান
১৬ মিনিট আগে
এই হারের হতাশা লুকাননি এবারের বিশ্বকাপে ৮ গোল করা এমবাপ্পে, ‘সবার মতোই, অনেক হতাশ আমি। ফাইনালে ওঠা ছিল আমাদের স্বপ্ন। আমাদের দেশের মানুষকে স্বপ্ন দেখানোর, ইতিহাস গড়ার সুযোগ দেওয়াও ছিল আমাদের লক্ষ্য। এখন মাথা উঁচু করেই এই বাস্তবতার মুখোমুখি হতে হবে। হতাশা অনেক বেশি, আমি ঠিক ভাষায় সেটা প্রকাশ করতে
৪ ঘণ্টা আগে
এই ম্যাচ দিয়েই ফ্রান্সের ডাগআউটে ১৪ বছরের দায়িত্বের ইতি টানলেন দেশম। ২০১৮ বিশ্বকাপসহ তাঁর অধীনে ১২০ ম্যাচ জিতেছে ফ্রান্স।
৪ ঘণ্টা আগে
এখন সামনে বিশ্বকাপের ফাইনাল। তবে ১৯ জুলাইয়ের আগে পোরোর মাথায় আপাতত একটাই চিন্তা, ‘আমি খেলার মতো ফিট হতে পারব কি না, সেটা দেখা যাবে। এই মুহূর্তে বলব, আমি যেন মৃত। এখন রিকভারির সময়।’
৪ ঘণ্টা আগে