
শুটিং করতে গিয়ে রাচীন রবীন্দ্রর ভারত সিরিজে খেলা পড়ে গিয়েছিল অনিশ্চয়তার মুখে। যা আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তা-ই হলো। শুটিংয়ে দুর্ঘটনার শিকার নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের ভারত সিরিজই শেষ হয়ে গেল।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন রাচীন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এই তথ্য নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘রাচিনের জন্য আমরা খুবই মর্মাহত।’ রাচীনের দুর্ঘটনা ঘটেছে ১৬ সেপ্টেম্বর। অকল্যান্ডে সেদিন এক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পান তিনি। নিরাপত্তার স্বার্থে একটি মাদুর বিছানো হয়েছিল। কিন্তু এমনভাবে মাদুরের ওপর পড়েছিলেন, তাতেই তাঁর ডান কাঁধের হাড় আলাদা হয়ে গেছে।
দুর্ঘটনায় ডান কাঁধে যে চোট পেয়েছেন রাচীন, সেটা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে। এদিকে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২২ অক্টোবর। এ কারণেই টি-টোয়েন্টি সিরিজে তাঁকে না রাখা যুক্তিযুক্ত মনে করছেন ওয়াল্টার। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘এই গ্রীষ্মে তাকে আমাদের দরকার। তাই তার পুনর্বাসনপ্রক্রিয়ায় জন্য তাড়াহুড়ো করা উচিত হবে না। তবে আশা করছি যে সে ওয়ানডে সিরিজে ফিরবে।’
২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ওয়ানডেও হবে পাঁচটি। ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হবে ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সাদা বলের সিরিজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারত-নিউজিল্যান্ড। যা ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। ৫১.৫২ শতাংশ সফলতার হার নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে ভারত। তিনে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। শীর্ষ দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৮০ ও ৭৫ শতাংশ। এ কারণেই রাচীনকে নিয়ে তাড়াহুড়ো করছে না কিউইরা।
বেভন জ্যাকবসকে মিডল-অর্ডারে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে। এ ছাড়া পেসার অ্যাডাম মিলনে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের পেস আক্রমণে মিলনের সঙ্গে রয়েছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জাকারি ফুকস এবং নাথান স্মিথ। তবে গোড়ালির চোট থেকে সেরে না ওঠায় আরেক পেসার বেন সিয়ার্সকে দলে নেওয়া হয়নি।
জ্যাকবস নিউজিল্যান্ডের জার্সিতে কেবল ১১ টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ মিরপুরে এ বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচে ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি। আর অ্যাডাম মিলনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ গত বছরের জুলাইয়ে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জিতেছিলেন মিলনে।
আন্তর্জাতিক ক্রিকেটে রাচীনের সবশেষ ম্যাচ ভারতের বিপক্ষেই। এ বছরের ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেন তিনি। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত জেতে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারছেন না পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। কারণ, তাঁর বিরুদ্ধে একটা মামলার তদন্ত চলছে।
৩০ মিনিট আগে
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত যে চার চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে প্রত্যেকবারই অংশ নিয়েছে ৯ দল। পরবর্তীতে ১২ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন প্রস্তাবে জিম্বাবুয়ে রাজি হলেও আফগানিস্তান- আয়ারল্যান্ড সায় দিল না।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির শেষ ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম এরই মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই বদলে গেল দিনক্ষণ।
২ ঘণ্টা আগে
২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্ত
২ ঘণ্টা আগে