
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এবারের নির্বাচনের আগে সবাইকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি।
৭ জুন হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। আজ যখন তামিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তখন প্রশ্ন এসেছে নির্বাচন নিয়েও। জুনের নির্বাচন স্বচ্ছ করতে যতটা কঠোর হওয়া যায়, তামিম সেই পথেই এগোচ্ছেন। সাংবাদিকদের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘আমি আমার অধীনে যতটা পারি স্বচ্ছতা রেখে নির্বাচন করছি। ক্লাব নিয়ে অংশ নিচ্ছি। আজ জমা দিয়েছি। আপনারাও খোঁজ নিলে দেখবেন ক্রিকেট বোর্ড থেকে কোনো তদবির, অনুরোধ খুঁজে পাবেন না। ইলেকশন যতটা সম্ভব স্বচ্ছ যেন হয়, সবাইকে কঠোর বার্তা দেওয়া আছে।’
নির্বাচনে এবার কোনো রকম অনিয়ম হবে না বলে অঙ্গীকার করেছেন তামিম। আজ সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘প্রত্যেকবার নির্বাচন নিয়ে তো অনেক কথা থাকে। এইবারও যেমন তাঁরা মনে করেন,আপনি এবং আপনার অনেক শুভাকাঙ্ক্ষী নির্বাচনের অনিয়ম নিয়ে কথা বলেছেন। এইবার এখন পর্যন্ত কেউ আসেননি। যদিও নির্বাচন কমিশন তো আলাদা তবে আপনি যেহেতু দায়িত্বে আছেন, আমি যা করেছি নিজেকে এ জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে এসেছি। এখন এই জিনিসটা পুরাপুরি নির্বাচন কমিশনের ওপর। পার্থক্য এটাই যে আমি কোনো চিঠিতে স্বাক্ষর করছি না। কোনো কাউন্সিলরশিপ ফেরত দিচ্ছি না।’
৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। ১১ সদস্যের বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হলেন তামিম। ৭ জুন হতে যাওয়া নির্বাচনে ভোটার হয়েছেন ১৮৪ জন। যাঁদের মধ্যে আছেন ২০ ক্রিকেটার।
বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তামিমের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করছেন না। পরবর্তীতে ৭ মে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিপিএলে ফিক্সিং ও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ম্যাচের দিন তো বটেই, নিয়মিত মিরপুরে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেন তামিম।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে