
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছে মার্চে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে যে ১৫ জনের দল ছিল, তাঁরাই আছেন কিউই সিরিজের দলে। মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়ক। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টপ অর্ডারে সাইফ হাসান-তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন শান্ত-সৌম্য সরকাররা। আর ওয়ানডেতে বেশির ভাগ সময় ওপেনার হিসেবে খেললেও পাকিস্তান সিরিজ থেকে মিডল অর্ডারে খেলছেন লিটন দাস। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুব-মিরাজরা আছেন মিডল অর্ডারে। মিরাজের মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
স্পিন বোলিং আক্রমণে অধিনায়ক মিরাজের পাশাপাশি লেগস্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম আছেন। আফিফ হোসেনও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। পেস বোলিং আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানার মতো তারকারা।
পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর, সৌম্য সরকার, শরীফুলের খেলার সুযোগ হয়নি। নিউজিল্যান্ড সিরিজে হয়তো তাঁদের একাদশে সুযোগ মিলতে পারে। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
১৯ মিনিট আগে
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) এবারই বাংলাদেশ প্রথমবার খেলতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে রীতিমতো সাংবাদিক বনে গেলেন তামিম ইকবাল।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা
৩ ঘণ্টা আগে
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়
৪ ঘণ্টা আগে