Ajker Patrika

জিম্বাবুয়ে সিরিজ শেষেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৭
জিম্বাবুয়ে সিরিজ শেষেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া
জিম্বাবুয়ে সিরিজে ছন্দে থাকা স্পেনসার জনসনকে দক্ষিণ আফ্রিকা সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। চোট-ওয়ার্কলোডের কথা বিবেচনা করে দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যোগ করা হয়েছে আরেক ক্রিকেটারকে।

হারারেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। এই সিরিজ শেষেই বিলি স্ট্যানলেক চোট পাওয়ায় তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট নেওয়া স্পেনসার জনসনকে ওয়ার্কলোডের বিবেচনায় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রোটিয়া সিরিজে ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস।

এডওয়ার্ডস আন্তর্জাতিক ক্রিকেটে কেবল এক ম্যাচ খেলেছেন। লাহোরে এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২ ওভারে ২৫ রান দিয়েও কোনো উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে তাঁর ওয়ানডেতেও অভিষেক হতে পারে। যদিও গত মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজের সময় অল্প সময়ের জন্য এডওয়ার্ডস। অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দুই ম্যাচের চার দিনের সিরিজ খেলেছিলেন তিনি।

কদিন আগে এডওয়ার্ডসের অধিনায়কত্ব কেড়ে নেয় নিউ সাউথ ওয়েলস। অস্ট্রেলিয়ার স্থানীয় এই দল জানিয়েছিল, তিনি নিজের পারফরম্যান্সে মনোযোগী হতে চান। এবার তাঁর সুযোগ মিলল স্ট্যানলেক ছিটকে যাওয়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের পঞ্চম ওভার করার সময় পাশের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন স্ট্যানলেক। ৪.২ ওভারে ১৯ রান খরচ করেও পাননি কোনো উইকেট।

২৪ সেপ্টেম্বর ডারবানে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচের ভেন্যু জোহানেসবার্গ ও পচেফস্ট্রুম। ২৭ ও ৩০ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। আর যে জনসনকে বিশ্রাম দেওয়া হয়েছে, তিনি জিম্বাবুয়ে সিরিজে ৪.৯৪ ইকোনমিতে নেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত