
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি কাছে হেরে আবারও শিরোপাবঞ্চিত হয়েছে আর্সেনাল। সেই সুযোগে গানারদের কাঁটা গায়ে নুনের ছিটা দিতে ভুল করেনি চেলসি। হতাশার রাতে আর্সেনালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে আলোচনায় উঠে এসেছে ব্লুজরা।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় পিএসজি। এই জয়ে ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার কৃতিত্ব দেখাল লুইস এনরিকের দল।
আর্সেনালের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল। ২০০৬ সালে প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল উত্তর লন্ডনের ক্লাবটি। এবার তাদের খালি হাতে ফিরতে হলো পিএসজির কাছে হেরে। আর্সেনাল হারায় লন্ডনের একমাত্র চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবের তকমাটা ধরে রাখল চেলসি। ২০১২ ও ২০২১ সালে ইউরোপসেরা হওয়ার কৃতিত্ব রয়েছে নীল জার্সিধারীদের।
পিএসজির শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়াম ট্যুরের একটি প্রচারণামূলক পোস্ট দেয় চেলসি। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিকে তুলে ধরা হয়। পোস্টের ক্যাপশনে ক্লাবটি লেখে, ‘এসে ঘুরে যান লন্ডনের ট্রফির ঠিকানায়। এখনই স্ট্যামফোর্ড ব্রিজে আপনার স্টেডিয়াম ট্যুর বুক করুন।’
ইংলিশ ফুটবলের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতা চেলসি ও আর্সেনালের মধ্যে। ১২১ বছরের ইতিহাসে দুই দল ২০০টিরও বেশি ম্যাচে মুখোমুখি হয়েছে। ২০১৯ সালের ইউরোপা লিগ ফাইনালেও জয়ী হয়েছিল চেলসি। যদিও চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চার দেখায় তিনবার জিতেছে আর্সেনাল এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে আর্সেনাল সমর্থকদের উদ্দেশে চেলসি ভক্তদের একটি পরিচিত স্লোগানও রয়েছে। তারা প্রায়ই গেয়ে ওঠে, ‘ইউরোপের চ্যাম্পিয়ন—এই গান তোমরা কোনো দিন গাইতে পারবে না।’ গত সপ্তাহে ২০০৪ সালের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। তবু চ্যাম্পিয়নস লিগের দুটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়ে প্রতিদ্বন্দ্বীদের ওপর নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি তুলে ধরতে ছাড়েনি চেলসি।
তবে প্রথম পোস্টের কয়েক ঘণ্টা পর সুর কিছুটা নরম করে আরেকটি বার্তাও দেয় ব্লুজরা। সেখানে প্রিমিয়ার লিগ জয়ের জন্য আর্সেনালকে অভিনন্দন জানানো হয় এবং চ্যাম্পিয়নস লিগে তাদের অসাধারণ প্রতিদ্বন্দ্বিতার প্রশংসা করা হয়। একই সঙ্গে নিজেদের খোঁচামূলক পোস্ট নিয়ে মজার ছলে চেলসি লেখে, ‘শেষ পোস্টটা দেওয়ার পর তো মনে হচ্ছে, আমাদের আরেকটা লাল কার্ড দেখানোই উচিত।’

বিশ্বকাপ উপলক্ষে পুরো হোটেলটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙে। দেয়ালজুড়ে রয়েছে খেলোয়াড়দের ছবি আর নানা অনুপ্রেরণামূলক বার্তা। ফুটবলারদের শতভাগ মানসিক স্বস্তি ও বিশ্রামের জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থাও রাখা হয়েছে। অবসরে আড্ডা ও বিনোদনের জন্য যেমন সুপ্রশস্ত কমন এরিয়া এবং ইনডোর গে
৬ ঘণ্টা আগে
ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
১০ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
১১ ঘণ্টা আগে