
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নানা অনিশ্চয়তার পর অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি জানালেন, কোনো দল বা দেশই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বড় নয়।
মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এ জন্য শেষ পর্যন্ত ছোট সংস্করণের বিশ্বকাপ খেলা হয়নি দলটির। বাংলাদেশের পক্ষ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান সরকার। কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের কিছু দাবি আইসিসি মেনে নেওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয়েছে আইসিসিকে। তাই সরাসরি না বললেও জয় শাহর এই বক্তব্য যে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে সেটা বলার অবকাশ রাখে না।
শনিবার মুম্বাইয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা নিয়ে জয় শাহ বলেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়। একটি সংস্থা কোনো একক দলের মাধ্যমে গড়ে ওঠে না; এটি সব দলের সম্মিলিত অংশগ্রহণেই তৈরি হয়। আইসিসির জন্য এবারের বিশ্বকাপটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করছিলেন এই এই দল খেলবে কি না, টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে।’
দর্শকসংখ্যার দিক থেকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে রেকর্ডভাঙা আসর বলে উল্লেখ করেছেন জয় শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবারের মতো টুর্নামেন্ট চলাকালীন একসঙ্গে ৭.২ মিলিয়ন দর্শক খেলে দেখেছে। সামগ্রিকভাবেও এবার ভিউয়ারশিপে আগের সব রেকর্ড ভেঙে গেছে।’
দারুণ পারফরম্যান্সের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া সহযোগী দেশগুলোর প্রশংসা করেছেন জয় শাহ, ‘যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে দারুণ লড়াই করেছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে চাপে ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। অ্যাসোসিয়েট দলগুলো পূর্ণ সদস্যদের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত জানা গেল, ম্যাচ আর হচ্ছে না। উয়েফা আজ এক বিবৃতিতে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
১০ মিনিট আগে
লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।
৪০ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ জিতবে কারা—এই প্রশ্নের উত্তর জানতে কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে সফরকারীদের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন বাকি কাজ তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। অবসরের বিষয়টি এই সদ্য সাবেক ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে