
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য বেঙ্গালুরু পেরিয়ে যায় ৭ বল হাতে রেখে। ৪৩ বলে ২ চার এবং ১ ছক্কায় হার না মানা ৭৩ রানে অপরাজিত থাকেন কোহলি। এটি তাঁর আইপিএল ক্যারিয়ারের ৬৭তম ফিফটি। ৬৬ ফিফটি নিয়ে তালিকায় ঠিক পরেই আছেন ডেভিড ওয়ার্নার। এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন কোহলি। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার সমান সর্বোচ্চ ১৯ বার ম্যাচসেরার রেকর্ডেও ভাগ বসালেন তিনি।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি পাওয়ারপ্লের প্রথম ২০ বলে ৫টি চার মেরেছেন। পরবর্তী ২৪ বলের মধ্যে কোনো বাউন্ডারি ছিল না। অর্ধশতক পূর্ণ করার পর কোহলি আবারও গতি বাড়ালেন। ৭ বল এবং ৭ উইকেট হাতে রেখে পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এ জন্যই হয়তো তাঁকে ‘চেজ মাস্টার’ ডাকা হয়! এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এখন পয়েন্ট টেবিলের তিনে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে