বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
চলতি বিশ্বকাপে অবশ্য দারুণ ছন্দে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দেশমের অধীনে প্রথম দুই ম্যাচেই সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে 'লে ব্লুজ'রা। তবে নরওয়ের বিপক্ষে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে এমবাপ্পে-দেম্বেলেদের। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) মঙ্গলবার এক বিবৃতিতে দেশমের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, মায়ের আকস্মিক মৃত্যুতে দেশম গভীরভাবে শোকাহত এবং শেষকৃত্যে অংশ নিতেই তিনি দেশে ফিরছেন।
দেশম ফিরে না আসা পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেদের সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর সহকারীকে। ফ্রান্স দলের বেস ক্যাম্পে উপস্থিত থাকা ফেডারেশন সভাপতি ফিলিপ ডিয়ালোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএফএফ তাদের বিবৃতিতে জানায়, ‘ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালোর সঙ্গে পারস্পরিক সম্মতিতে দিদিয়ের দেশম ফিরে আসার আগ পর্যন্ত দল পরিচালনার সমস্ত দায়িত্ব সহকারী গি স্তেফানের ওপর দিয়েছেন।’
২০১২ সাল থেকে ফ্রান্স দলের প্রধান কোচের দায়িত্বে আছেন দেশম। খেলোয়াড় ও কোচ হিসেবে দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি রয়েছে তাঁর নামের পাশে। যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি বিশ্বকাপ শেষেই ফরাসি ডাগআউটকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। এর আগে দলীয় ক্যাম্প চলাকালীন পিতৃহারা হয়েছিলেন এই ফরাসি কিংবদন্তি। ২০২২ সালের মে মাসে নেশনস লিগের ম্যাচ চলাকালীন সময়ে তাঁর বাবা মারা যান।

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
২ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের শিরোপা লড়াই এখনো অনেক দূরের গল্প। কিন্তু আরেকটি লড়াই ইতিমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছে—গোল্ডেন বুটের দৌড়। আর সেই দৌড়ে এখন সবচেয়ে উজ্জ্বল তিন নাম—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তিনজনের বয়স, অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অবস্থান ভিন্ন। একজন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা...
৪ ঘণ্টা আগে