ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতাশা নিয়েই মাঠ ছেড়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা।
ম্যাচের শুরু থেকেই রক্ষণের বাইরে কোনো কিছু চিন্তা করেনি ঘানা। প্রথমার্ধে প্রায় ৮৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও প্রতিপক্ষের গোলমুখে কোনো কার্যকর আক্রমণ শাণাতে পারেনি ইংল্যান্ড। ননি মাদুয়েকে ডান প্রান্তে কিছুটা গতি ছড়ালেও অন্য প্রান্তে অ্যান্থনি গর্ডন ছিলেন একেবারেই নিষ্ক্রিয়। বিরতির পর মাঠের লড়াইয়ে আধিপত্য বাড়াতে বুকায়ো সাকা, ইবেরেচি এজে ও মরগান রজার্সদের মাঠে নামান টুখেল।
ম্যাচের ৬৮ মিনিটে মাঠে ছড়ায় তীব্র বিতর্ক; ঘানার বদলি ফরোয়ার্ড প্রিন্স আডুকে বক্সের বাইরে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ফাউল করলেও রেফারি উল্টো ইংল্যান্ডের পক্ষে ফ্রি-কিকের নির্দেশ দেন। রেফারি কোনো কার্ড না দেখানোয় ভিএআর এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেনি।
তবে ম্যাচের আসল নাটকীয়তা রূপ নেয় ৮৬ মিনিটে। প্রথমে সাকার বাঁকানো শট ঘানার গোলরক্ষক আসারে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ঠিক তার পরের মিনিটে রিস জেমসের ক্রস থেকে বদলি খেলোয়াড় নিকো ও’রেইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মাত্র সাত গজ দূর থেকে গোল করার একদম নিশ্চিত সুযোগ পেয়েও বল আকাশে ভাসিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। শেষ পর্যন্ত কার্লোস কুইরোসের ডিফেন্সিভ মাস্টারক্লাসের কাছে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। এই ড্রয়ের সুবাদে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ঘানা।

বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
৩ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শিরোপা লড়াই এখনো অনেক দূরের গল্প। কিন্তু আরেকটি লড়াই ইতিমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়ে নিয়েছে—গোল্ডেন বুটের দৌড়। আর সেই দৌড়ে এখন সবচেয়ে উজ্জ্বল তিন নাম—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তিনজনের বয়স, অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অবস্থান ভিন্ন। একজন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা...
৩ ঘণ্টা আগে