
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
গত বুধবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলতে গিয়ে ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে ব্যথা অনুভব করেন নেইমার। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটির বিরতিতে তাঁকে তুলে নেওয়া হয়। এরপর শুক্রবার সিটি রেই পেলেতে তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়।
পরীক্ষায় নেইমারের ডান উরুর সামনের রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি ধরনের চোট ধরা পড়ে। এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘অ্যাথলেট নেইমার জুনিয়রের আজ (৪ সেপ্টেম্বর) পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গত বুধবারের ম্যাচে ডান উরুর সামনের রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি ধরনের চোট পেয়েছেন তিনি।’
গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের চোট থেকে সেরে উঠতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে রোববার ব্রাজিলিয়ান লিগে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। চোটের ধরন বিবেচনায় দ্রুত ফেরার ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথেই এগোবেন তিনি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শুরুতে মাঠে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।
গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরার পরও বারবার চোটের কারণে ভুগতে হয়েছে নেইমারকে। এ সময়ে বাঁ উরু, একই ডান রেক্টাস ফেমোরিস, বাঁ হাঁটুর মেনিস্কাস ও ডান কাফে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের আগে ও চলাকালীনও ডান কাফের চোটে ভুগতে হয়েছিল তাঁকে। প্রতিবারই ফেরার ক্ষেত্রে দীর্ঘ সময় লেগেছে নেইমারের।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। এ ছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮ গোল।
নেইমারের সঙ্গে পালমেইরাসের ম্যাচে চোট পেয়েছেন সান্তোসের আরও দুই খেলোয়াড়। ডান গোড়ালিতে চোট পাওয়ায় সেন্টার-ব্যাক লুকাস ভেরিসিমো এবং বাইসেপস ফেমোরিসের চোটে ফরোয়ার্ড আলভারো বারেয়ালও দলের বাইরে থাকছেন।

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৮ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
৩ ঘণ্টা আগে
লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।
৪ ঘণ্টা আগে