
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ঘোষিত দলে শেষ মুহূর্তে তিনটি পরিবর্তন এনেছেন সফরকারীরা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে ছুটি নিয়েছেন ওপেনার ট্রাভিস হেড। আইপিএল শেষ করে জাতীয় দলে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি এই সফরে থাকছেন না। অন্যদিকে গোড়ালির চোট পুরোপুরি না সারায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অধিনায়ক মিচেল মার্শ। একই সঙ্গে পাকিস্তান সফরে পাওয়া হ্যামস্ট্রিং চোটের কারণে দলে জায়গা ধরে রাখতে পারেননি লেগস্পিনার তানভীর সাঙ্ঘা।
এই তিনজন না থাকায় বাংলাদেশ সফরের দলে জায়গা পেয়েছেন ম্যাট শর্ট, ওলি পিক ও টড মারফি। সাদা বলের দলে প্রথমবার ডাক পেয়েছেন লেগস্পিনার মারফি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফ খেলার কারণে পাকিস্তান সফরে ছিলেন না হেড। এরপর বাংলাদেশ সফরের দুই সিরিজের দলে নাম থাকলেও অতিরিক্ত ম্যাচের চাপ বিবেচনায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে তাঁর বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে আইপিএলের সময় পাওয়া গোড়ালির চোটের কারণে পাকিস্তান সফর মিস করেছিলেন মার্শ। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই তাঁর ফেরার আশা করা হয়েছিল। তবে আপাতত ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না এই অলরাউন্ডার। এখন তাঁর লক্ষ্য ১৭ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে ওঠা।
মার্শের অনুপস্থিতিতে এবং নিয়মিত ওয়ানডে অধিনায়ক বিশ্রামে থাকায় পাকিস্তান সফরের মতো বাংলাদেশেও ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। মার্শ টি-টোয়েন্টি সিরিজের আগেও সুস্থ হতে না পারলে সেই দায়িত্বও পালন করতে হতে পারে তাঁকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল:
ওয়ানডে: জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন দারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, ওলি পিক, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
টি-টোয়েন্টি: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপে, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোস সবচেয়ে বড় তারকা নেইমার। ম্যাচের পরদিন কোচিং স্টাফের অনুমতি ছাড়াই অনুশীলন কেন্দ্র ত্যাগ করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো দাবি করেছে, ম্যাচের বিরতিতে দুই তরুণ সতীর্থ গাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসের সঙ্গে উত্তপ্ত বাক্য
৭ মিনিট আগে
পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষ আমাদের গোলমুখে মাত্র ১০টি শট নিতে পেরেছে। এর কারণ, আমাদের ডিফেন্সিভ কৌশল খুব ভালোভাবে গোছানো ছিল। পুরো টিম দারুণভাবে রক্ষণ সামলায়। সেখানে ১১ জন খেলোয়াড়ই ডিফেন্স করে। এই দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ; কারণ, পরিসংখ্যান দেখলে বোঝা যায়, আমরা গোলস্কোরিং দল। প্রচুর গোল করেছি, আর হজম
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের পর নিজের জন্মশহর পুজাতোতে কয়েকটি দিন কাটিয়ে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে বিদায়ের মুহূর্তেও তিনি রেখে গেছেন এক আবেগঘন স্মৃতি। বাবা-মায়ের বাড়ির দরজায় একটি কার্ডবোর্ডে হাতে লেখা ছোট্ট বার্তা রেখে শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই কোচ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনাল হারের সাত দিন পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞত
২ ঘণ্টা আগে