Ajker Patrika

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ মে ২০২৬, ১৫: ৫৬
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করল বাংলাদেশ
টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ মে। ফাইল ছবি

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার দলটির সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের এবারের আসরের জন্য আজ দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

যথারীতি নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকাদের মতো পরিচিত মুখরা। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক ভারত। টুর্নামেন্ট শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ৫ জুন।

২০২২ এবং ২০২৪ সালের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে নারী সাফের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। ২০২২ সালের ফাইনালে হিমালয়ের দেশটির বিপক্ষে সাবিনার দল জিতেছিল ৩-১ গোলে। নারী সাফের ইতিহাসে সেটাই ছিল বাংলাদেশের প্রথম শিরোপা। তার পরের আসর অর্থাৎ ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে।

২০২২ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে সাগরিকা, ঋতুপর্নারা। এ ছাড়া নারী ফুটবলের বয়সভিত্তিক দলগুলোর হাত ধরে এসেছে সাফল্য। এবার টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা জিততে ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল: আফঈদা খন্দকার (অধিনায়ক), রূপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাসসুন্নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোছা: সাগরিকা, স্বর্ণা রানী, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভি আক্তার আরফিন, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, উমহেলা মারমা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে কংগ্রেস, পেতে পারে ২ মন্ত্রিত্ব

লন্ডনে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি ভাইরাল

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

‘মোদির অনুরোধে অমিত শাহকে বাঁচান শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’

সঙ্গী করে ক্ষমতায় আরোহণ, সেই বিজেপির হাতেই পতন হয়েছে যে ৬ মুখ্যমন্ত্রীর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত