
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মারুফা আক্তার, আকবর আলীরা ভোট দেওয়ার পর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কারও আবার এটাই জীবনের প্রথম ভোট।
আশরাফুল আজ তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে ঢাকা-৯ আসনে ভোট দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভোট দেওয়ার একটি ছবি তুলে সেটা পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।’
আকবর আলী, মারুফা আক্তাররা আজ প্রথমবারের মতো ভোট দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেলফি তুলে সেটা ফেসবুকে পোস্ট করেছেন আশরাফুল। ক্যাপশনে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, ‘প্রথম ভোট।’ মারুফা ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম ভোট দিলাম।’

তাসকিন ঢাকা-১৩ আসনের ভোটার। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে সবারই নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে ভোট দেওয়া উচিত। আমিও আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা সকলে মিলে একটি নতুন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং সেই দিনের অপেক্ষায় আছি।’
চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে (চট্টগ্রাম-৯ আসন) ভোট দিয়েছেন তামিম ইকবাল। আজ বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁর ভাই ক্রিকেটার নাফিস ইকবালও।
তামিমের মতে এবারের ভোট হচ্ছে উৎসবমুখর পরিবেশে। বাংলাদেশের সাবেক এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’

ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
৬ ঘণ্টা আগে
নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
৬ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রত
৭ ঘণ্টা আগে