
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। এরপর টানা দুই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাকির হাসান, শাহাদাত হোসেন দীপুরা। তারই ধারাবাহিকতায় লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ ইমার্জিং।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ম্যাচে হারের পর ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে টানা দুই ম্যাচ হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির প্রস্তুতিটা হলো দারুণ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংকে হারিয়ে প্রতিশোধ নেওয়া হয়ে গেল বাংলাদেশ ইমার্জিংয়ের।
বাংলাদেশের এই জয়ের নায়ক রোহানাত দৌলাহ বর্ষণ। তাঁর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬৯ রানে গুঁটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। স্বাগতিকদের অলআউট করার পথে ৫ উইকেট নেন এই পেসার।
বর্ষণের বোলিং তোপে পড়ে ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। শুরুর সে ধাক্কা সামলে আর প্রতিরোধ গড়তে পারেন প্রোটিয়ারা। তাদের হয়ে ভ্যান ভুরেন ৭৩ ও শ্লাল্ক এঙ্গেলব্রেক ৪৫ রান করলেও বাকিদের ব্যর্থতায় চ্যালেঞ্জিং পুঁজি পায়নি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে আমিনুল ইসলাম বিপ্লব নেন ২ উইকেট।
মামুলি লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ২৪ রানে বিদায় নেন জাকির। ২০ রান করে ফেরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিনের সঙ্গে হিসেবি ব্যাটিংয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান দীপু। ৬১ রানের ইনিংস খেলে রবিন বিদায় নিলে এই জুটি ভাঙে।
ইফতেখার হোসেন ইফতিকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন দীপু। ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তাঁর সঙ্গী ইফতি করেন ৮ রান।

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির ফুটবলের পুনর্গঠনে নিজের পরিকল্পনা এবং গার্দিওলাকে কোচ করার প্রচেষ্টার বিস্তারিত জানিয়েছেন পাওলো মালদিনি। তাঁর দাবি, গার্দিওলা দায়িত্ব নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহী ছিলেন যে ইতালির সম্ভাব্য একাদশ নিয়েও কাজ শুরু করেছিলেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় দলের খেলোয়াড়দের এভাবে খেপ খেলতে যাওয়ার বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, এমন ঘটনায় সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি কিনতে ইয়ামালের প্রায় তিন মাস সময় লেগেছে। পুরো প্রক্রিয়াটি আইনজীবীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাড়িটির সাবেক মালিক শাকিরা ও পিকে এতে সরাসরি উপস্থিত ছিলেন না।
৭ ঘণ্টা আগে
নিউ কায়রো প্রাথমিক আদালতের সংশ্লিষ্ট দেওয়ানি বেঞ্চ ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন নির্ধারণ করেছেন। ২০২৫ সালের ৭৮২৬ নম্বর পূর্ণ দেওয়ানি মামলাটি করেছেন আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব।
৯ ঘণ্টা আগে