
আগেও যেমনটা হয়েছে, এবারও তাই হয়েছে। বারবার সেই একই পরিণতি পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল কলম্বোয় ভারতের বিপক্ষে ৬১ রানে হেরেছে তারা। আর এই হারের পর সাবেকরা অনুমিতভাবে তুলোধুনো করা শুরু করেছে তাদের।
শক্তির বিচারে ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবধান কতটা তা আরও একবার স্পষ্ট হলো। তবে দেশটির কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ মনে করেন পাকিস্তান ক্রিকেট এখন অন্ধকার যুগে আছে। তাঁর মতে, বোর্ড থেকে ‘রাজনৈতিক প্রভাব’ দূর না করা পর্যন্ত এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। ক্রিকেটের উন্নতির জন্য ব্যক্তিগত এজেন্ডা এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউসুফ লেখেন, ‘পাকিস্তান ক্রিকেট থেকে রাজনৈতিক প্রভাব এবং ব্যক্তিগত এজেন্ডা সরিয়ে না নিলে আমরা সেই আগের অবস্থানে ফিরতে পারব না। এটি আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় এবং এতে আমার হৃদয়য়ে রক্তক্ষরণ হচ্ছে। অযোগ্য ব্যক্তিদের বোর্ড এবং দল থেকে অপসারণ করতে হবে।’
সরাসরি নাম না নিলেও, ইউসুফের এই ইঙ্গিত ছিল পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দিকে, যিনি একইসঙ্গে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই নাকভি বেশ কিছু ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছেন।
পিসিবি চেয়ারম্যানকে উদ্দেশ করে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, ‘যে লোক (মহসিন নাকভি) ক্রিকেট সম্পর্কে কিছু জানে না, তিনি কীভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন? আপনি কী করবেন? দল কীভাবে চালাবেন? আপনি বাবর আজমের মতো একজনকে সুপারস্টার বানিয়ে দিলেন, যার ম্যাচ জয়ের সামর্থ্য নেই। অযোগ্য ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ।’

মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
৯ মিনিট আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
১ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে