
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে সেই জয়ে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ড। একই সঙ্গে প্রতিপক্ষ নিয়ে সফরকারী দলকে সতর্ক করে দিলেন তিনি।
ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। প্রথম টেস্ট হারায় সে ম্যাচে জিততে মরিয়া থাকবে অস্ট্রেলিয়া। এ জন্য বাংলাদেশের ওপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে অজিরা— এমনটাই মনে করছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এএফপিকে দেওয়া এক অডিও বার্তায় ৫৯ বছর বয়সী ডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ধ্বংস করার জন্য অস্ট্রেলিয়া তাদের সামর্থ্যের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে।’
ডোনাল্ডের মতে, দ্বিতীয় টেস্ট ড্রয়ের কথা ভাবলে বিপদে পড়বে বাংলাদেশ, ‘দুই টেস্টের সিরিজে সহজেই মনে হতে পারে, ‘আসলে কিছুই হয়নি; আমরা সিরিজ হারতে পারি না।’ তখন রক্ষণাত্মক হয়ে ভাবা স্বাভাবিক যে, ‘যদি ম্যাচটা ড্র করতে পারি, তাহলেই আমাদের কাজ হয়ে গেছে।’
ডারউইনে যে পরিকল্পনা কাজে লাগিয়ে বাংলাদেশ জয় পেয়েছে, সেটিতেই বিশ্বাস রাখার পরামর্শ দিলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘বাংলাদেশকে ডারউইনে যে একই পরিকল্পনা নিয়ে খেলেছে, সেটিতেই বিশ্বাস রাখতে হবে।’
প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানোয় দলের মানসিক দৃঢ়তাকেই সবচেয়ে বড় করে দেখছেন ডোনাল্ড, ‘আগের ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর সত্যি বলতে কিছুটা হতাশ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এরপর তারা যেভাবে জবাব দিয়েছে, তা ছিল দুর্দান্ত।’
বাংলাদেশের পেস আক্রমণের পারফরম্যান্সেও মুগ্ধ ডোনাল্ড। বিশেষ করে হাসান মাহমুদের প্রশংসা করেছেন তিনি। দুই বছর বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা এই সাবেক পেসার বলেন, ‘তারা আধিপত্য নিয়ে বোলিং করেছে। হাসান এখন অবিশ্বাস্য ফর্মে আছে। ওর জন্য আমি খুবই আনন্দিত।’
হাসানের প্রতিভা সম্পর্কে ডোনাল্ডের মুগ্ধতা অবশ্য নতুন নয়। কয়েক বছর আগে নেটে প্রথম দেখার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, ‘বেশ কয়েক বছর আগে নেটে যখন প্রথম তাকে দেখেছিলাম, তখনই মনে হয়েছিল—এই ছেলেটার দক্ষতা আছে। তার নিয়ন্ত্রণ অসাধারণ। বল ঠিক ছয় পেনির জায়গায় ফেলতে পারে, দুই দিকেই সুইং করাতে পারে।’

নিজেদের বোলিং আক্রমণের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞদের ক্যারিয়ার শেষের দিকে। চার বোলারেরই বয়স ৩৩ থেকে ৩৮ বছরের মধ্যে। এমন পরিস্থিতিতে অল্প সময়ের ব্যবধানে একাধিক সিনিয়র ক্রিকেটারের অবসর অস্ট্রেলিয়ার জন্য সম্ভাব্য
১৫ মিনিট আগে
প্রথম টেস্ট হারায় দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় এবং শেষ টেস্ট জিততেই হবে স্বাগতিকদের। এমন সমীকরণে বেশ আত্মবিশ্বাসী অজিরা। ঘুরে দাঁড়িয়ে আগামী ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশকে হারানোর বার্তা দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি।
১ ঘণ্টা আগে
মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সব বিভাগেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। বিপরীতে খুঁজে পাওয়া যায়নি চেনা অস্ট্রেলিয়াকে। দুই ইনিংসে যথাক্রমে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট হয় প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে ৪২৬ রান করা বাংলাদেশের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৫৭ রানের। তানজিদ হাসান তামিমের উইকে
৩ ঘণ্টা আগে
মারারা ক্রিকেট গ্রাউন্ডে সাড়ে তিন দিনই অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অতিথিদের বিধ্বংসী বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অস্ট্রেলিয়াকে হাতের নাগালে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন হাসান; ৫৫ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তিনি।
৪ ঘণ্টা আগে