
বিশ্বকাপের নকআউটে রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তার আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবোর চোট নিয়ে কোনো সুখবর পায়নি ব্লু সামুরাইরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষও এই তারকা উইঙ্গারকে পাচ্ছে না জাপান। দলটির কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে কুবোকে ছাড়াই খেলতে নামছে জাপান। বাঁ হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি কুবো। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘সে (কুবো) এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড়ানোর অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলবে না। আমরা আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতা কামনা করছি, সে-ও এটাই চায়।’
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান কুবো। এরপর তাঁকে মাঠ থেকে তুলে নেন মোরিয়াসু। চোটের কারণে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলা কুবো। দল যখন মেক্সিকো ও টেক্সাসে ম্যাচ খেলেছে, তখন পুনর্বাসনের জন্য ন্যাশভিলে দলের ঘাঁটিতেই ছিলেন তিনি।
হিউস্টনে সর্বশেষ অনুশীলনেও সতীর্থদের সঙ্গে যোগ দেননি কুবো। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের অনুশীলনে তিনি কেবল ব্যক্তিগত অনুশীলন করেন। বিশেষ করে গতিশীলতা ও দিক পরিবর্তনের অনুশীলনে তাঁর শারীরিক সীমাবদ্ধতা স্পষ্ট ছিল। ফলে ব্রাজিলের বিপক্ষে ২৫ বছর বয়সী ফুটবলারের ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত হলোও তাই।
ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে কুবোর অনুপস্থিতি নিঃসন্দেহে জাপানের জন্য বড় ধাক্কা। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার জাপানের আক্রমণের প্রধান ভরসা। বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দারুণ সামর্থ্য আছে তাঁর।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জনের নিয়ম ও প্রতিযোগিতার ফরম্যাট চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশ খেলার সুযোগ পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
৬ মিনিট আগে
বিশ্বকাপের শেষ ৩২-এ জাপান-ব্রাজিল ম্যাচের আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে দাদি নিলজাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সেলেসাওদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সে দৃশ্য শুধু ব্রাজিলেই নয়, স্পেন ও আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই নেইমারকে একটি মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জাপানের তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। তবে এই বিতর্কের আড়ালে চাপা পড়ে যাচ্ছে জাপানি ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় এই ফরোয়ার্ডের অনুপ্রেরণাদায়ী উত্থানের গল্প।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ উন্মাদনা মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপের ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সান হোসে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে