Ajker Patrika

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বেনিনের গুরুতর অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বেনিনের গুরুতর অভিযোগ
মেসির বিদায়ী ম্যাচের সাক্ষী হয়ে থাকল বেনিন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।

বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে নিজে এক গোলের পাশাপাশি বাকি দুটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে বেনিন শিবিরের অভিজ্ঞতা ছিল ভিন্ন। অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনা দাবি করেছেন, বেনিন কোনো বোনাস পায়নি। ম্যাচ থেকে তৈরি হওয়া আয়ের কোনো অংশও তাদের দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এমনকি দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় কিংবা ছবি তোলার সুযোগও দেওয়া হয়নি।

মোলিনা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন এবং খেলোয়াড়দের সম্মান: কোনো বোনাস নেই, আয় থেকে এক সেন্টও ফেরত দেওয়া হয়নি, কোনো জার্সি বিনিময় হয়নি, একটি ছবিও তোলা হয়নি এবং আর্জেন্টিনার করিডরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল!’

তিনি আরও লেখেন, ‘যাদের শুধুই পুতুলের মতো ব্যবহার করা হয়েছে, তাদের পিঠে ব্যবসা করে সবকিছু নিজেদের পকেটে নেওয়া হয়েছে।’

এই অভিযোগের সঙ্গে যোগ হয়েছে বেনিনের আগের অসন্তোষও। ম্যাচের আগে বেনিন শিবির বুয়েনস এইরেসে ভ্রমণ ও হোটেল ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছিল। ফলে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার পুরো অভিজ্ঞতাই তাদের জন্য তিক্ত হয়ে উঠেছে বলে প্রতিবেদনগুলোতে উঠে এসেছে।

তবে ম্যাচের আগে দুই দলের মধ্যে সৌহার্দ্যের ছবিও দেখা গেছে। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে বেনিন অধিনায়ক তাঁকে একটি উপহার ও চিঠি দেন। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রাও মেসিকে আবেগঘন বিদায় জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত