
বয়স ৩৯ হলেও লিওনেল মেসিকে দেখে কি সেটা বোঝার উপায় আছে! গোলের পাশাপাশি অ্যাসিস্টও করছেন। ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। ছন্দে থাকা আর্জেন্টিনাকে রুখতে কোন পরিকল্পনা করতে হবে, সেটার ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের সাবেক উইঙ্গার জো কোল। মেসিকে আটকে রাখতে পারলেই ইংলিশদের ফাইনালে ওঠার পথ অনেকটা সহজ হবে বলে মনে করেন কোল।
‘দ্য রেস্ট ইস ফুটবল’ নামে এক পডকাস্টে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার এবং মিকা রিচার্ডসের সঙ্গে এক আড্ডায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে কথা বলেন কোল। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে এসেছেন মেসি। এবারের বিশ্বকাপে ৮ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। শুধু রেকর্ড ভাঙা-গড়াতেই নয়, গুরুত্বপূর্ণ সময়ে গোলও করছেন। আটলান্টায় মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি ৮৩ মিনিটে গোল করে সমতায় ফিরিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এনসো ফের্নান্দেস গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন।
কানসাসে গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসি গোল না পেলেও আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়েছেন। ‘দ্য রেস্ট ইস ফুটবল’ পডকাস্টে এক আলোচনায় কোল বলেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়াতে হবে।’ তাঁর এই মন্তব্য শুনে রিচার্ডস বলেন, ‘এখনই এমন কথা বলবেন না।’ কিন্তু কোলের আত্মবিশ্বাস যে তুঙ্গে। ইংল্যান্ডের সাবেক উইঙ্গার বলেন, ‘আমরাই এবার বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছি।’ এই ইংল্যান্ডের বিপক্ষে মেসি প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সেমিতে।
কোচ লিওনেল স্কালোনির সব পরিকল্পনাই আবর্তিত হয় মেসিকে ঘিরে। এমনকি সতীর্থরাও মেসির জন্য নিবেদিত প্রাণ। তবে সেমিফাইনাল ম্যাচের আগে আজ কানসাসের অনুশীলনে আর্জেন্টিনার প্রাণভোমরাকে দেখা যায়নি।
কানসাস থেকে ১ হাজার ৬৬৪ কিলোমিটার দূরের ভেন্যু আটলান্টায় সেমিফাইনাল খেলতে হবে আর্জেন্টিনাকে। পরশু বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। যে ম্যাচ ঘিরে ফুটবলীয় লড়াই ছাপিয়ে ফকল্যান্ড যুদ্ধর মতো রাজনৈতিক ঘটনাও এসে পড়ছে। তবে স্কালোনি গতকাল জানিয়েছেন, এটা স্রেফ তাঁদের কাছে একটি ফুটবল ম্যাচ।
পরশু আটলান্টায় হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে দুই দলেরই সমানে সমানে জয়ের সম্ভাবনা দেখছে অপ্টা সুপারকম্পিউটার। এই ম্যাচে ইংল্যান্ড ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫০.৯৪ ও ৪৯.০৬ শতাংশ দেখাচ্ছে সুপারকম্পিউটার। আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ২১.৯৪ শতাংশ। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে ২০.৫৫ শতাংশ।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি করেছেন ৬ গোল। বিশেষ করে ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ বত্রিশে ইংল্যান্ডের বিদায় যখন এক রকম নিশ্চিত, ৭৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। তাঁর সতীর্থ জুড বেলিংহামও করেছেন ৬ গোল।
ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড—প্রথমবারের মতো বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। আগামীকাল ডালাসে হবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। পরশু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি। ১৯ জুলাই নিউজার্সিতে হচ্ছে ফাইনাল।

যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান লাল কার্ড উঠিয়ে নেওয়ার ব্যাপারে সমালোচনা কম হয়নি। এবার জানা গেল চমকে দেওয়ার মতো এক তথ্য। মাত্র এক জনের সিদ্ধান্তেই তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। ছয় ম্যাচের ছয়টিতে জিতে তারা উঠে গেছে সেমিফাইনালে। সেমিতে ওঠার পথেই আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস মাক আলিস্তারের একটি নাচের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এটা পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের প্রতিটি আসরই যেন একজন নায়কের অপেক্ষায় থাকে। যে ফুটবলার নিজের প্রতিভা, ব্যক্তিত্ব আর পারফরম্যান্স দিয়ে পুরো টুর্নামেন্টের গল্প বদলে দেন। কখনো তিনি দিয়েগো ম্যারাডোনা, কখনো রোনালদো, কখনো লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের গল্প এখনো শেষ হয়নি, কিন্তু এই আসরের অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠেছেন জুড বেলি
৩ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বহুল প্রচলিত এই প্রবাদের কি এবার বাস্তবতা প্রমাণ করতে হলে আর্জেন্টিনাকে এবারও চ্যাম্পিয়ন হতে হবে। ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল। কিন্তু তার আগে আলবিসেলেস্তেদের আরও একটা ধাপ পেরোতে হবে। বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জিততে হবে লিওনেল স্কালোনির
৪ ঘণ্টা আগে