
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে খোয়া যাওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সঙ্গে জড়িত পাঁচজনকে আটকও করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালিয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক পাঁচজন পেশাদার অপরাধী। তাদের বাড়ির রাজশাহীর পুঠিয়া ও চারঘাট উপজেলায়। চলন্ত কাভার্ড ভ্যানের দরজা খুলে মালামাল চুরির ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি করে নিয়ে গিয়েছিল।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাননি। এ বিষয়ে মামলা হবে। তারপর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন জানান, লাগেজ উদ্ধারের খবর পেয়ে সকালে তারা জেলা ডিবি কার্যালয় গিয়েছিলেন। আটক পাঁচজনকে তাঁরা দেখেছেন। এদের কেউ কেউ ক্রিকেটারদের লাগেজে থাকা তাদের পোশাক পরেছিলেন। কেউ কেউ লাগেজে পাওয়া দামি সুগন্ধি ব্যবহার করেছিলেন।
তিনি জানান, ক্রিকেটারদের লাগেজে যেসব মালামাল ছিল তার সবই পাওয়া গেছে। শুধু একজন ক্রিকেটারের লাগেজে তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে ডিবি পুলিশ তাদের জানিয়েছে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। আর বিসিবির একটি কাভার্ড ভ্যানে দলের ৫৪টি লাগেজ ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছিল।
বুধবার সকালে রাজশাহীর হোটেলে লাগেজ নামানোর সময় দেখা যায়, ক্রিকেটারদের আটটি লাগেজ নেই। এ ঘটনায় দলের ক্রিকেটার এসএম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে লাগেজ উদ্ধারে কাজ শুরু করে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১৭ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৪১ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
২ ঘণ্টা আগে