
নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে সবশেষ টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১৯৯৫ সালে। সেবার ওয়েলিংটনে ইনিংস ও ৩২২ রানে জিতেছিল উইন্ডিজ। পরবর্তী ৩০ বছরে নিউজিল্যান্ডের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ১৪ টেস্ট খেলেছে। যার মধ্যে ১০টিই জিতেছে নিউজিল্যান্ড। চারটি ড্র হয়েছে। এবার ৩০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে নামবে উইন্ডিজ। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় ক্রাইস্টচার্চে শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
ক্রাইস্টচার্চ টেস্ট
প্রথম দিন
আগামীকাল ভোর ৪টা
সরাসরি
সনি টেন ১
নারী বিগ ব্যাশ
হারিকেনস-স্টারস
বেলা ২টা ১০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ২
হকি খেলা সরাসরি
জুনিয়র বিশ্বকাপ
বেলা ২টা
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
৬ ঘণ্টা আগে
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা।
১০ ঘণ্টা আগে