
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে পাকিস্তান। সেই সিরিজে শুধু টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। লঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দলে রয়েছে চমকও।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লঙ্কা সফরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা। এই সিরিজ দিয়ে পাকিস্তান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন খাজা নাফে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ানদের লঙ্কা সিরিজে নেওয়া হয়নি। কারণ, জানুয়ারিতে তাঁরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকবেন।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শাদাব খান। সবশেষ তিনি পাকিস্তানের জার্সিতে খেলেছেন এ বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে। লেগস্পিনের পাশাপাশি ক্যামিও ইনিংসও খেলতে পারেন শাদাব। বর্তমানে তিনি বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলছেন। লঙ্কা সিরিজে স্পিন বোলিং লাইনআপে শাদাবের সঙ্গে থাকছেন আবরার আহমেদ, উসমান তারিক, মোহাম্মদ নাওয়াজরা। টপ অর্ডার ব্যাটার সাইম আইয়ুবও খন্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হয়ে উঠতে পারেন। সাইম, নাফে, সালমান আগার সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকছেন সাহিবজাদা ফারহান, ফখর জামানের মতো বিধ্বংসী ব্যাটাররা।
লঙ্কা সফরে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জার মতো স্বীকৃত পেসারদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। বাঁহাতের ঘূর্ণির সঙ্গে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন নাওয়াজ। নাফে, ফারহানকে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। এবারের বিপিএলে ফারহানকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাফে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে রংপুর রাইডার্স ২০২৬ বিপিএল অভিযান শুরু করবে।
১২তম বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি। এর মাঝেই শেষ হয়ে যাবে শ্রীলঙ্কা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৭, ৯ ও ১১ জানুয়ারি হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে ডাম্বুলায়। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফায়, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান, উসমান তারিক

নকআউট পর্ব শুরুর আগেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে এক কীর্তির অংশ হয়ে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গ্রুপ পর্ব শেষ করেছেন চার গোল নিয়ে। এর মাধ্যমে তিনি ছুঁয়েছেন রোনালদো, নেইমার ও জর্জিনহোর গড়া একটি বিরল রেকর্ড।
২৩ মিনিট আগে
নকআউট পর্বের প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন ভিনিসিয়ুস, ‘প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আমাদের নেই। যে দলই সামনে আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে।’
৩৬ মিনিট আগে
স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল তারা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি ফুটবলার ইয়াসিন ফাঁকা জালে বল ঠেলে দিলে মরক্কোর জয় নিশ্চিত হয়। শেষ দিকে সুফিয়ান আমরাবাত চোট পেয়ে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হলেও হাইতির আক্রমণভাগকে সফলভাবে রুখে দেয় মরক্কোর রক্ষণ। এই রোমাঞ্চকর জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকিট
১ ঘণ্টা আগে