
এশিয়ান গেমসের আসন্ন আসরে শুরুতেই কঠিন অগ্নিপরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১২ দলের টুর্নামেন্টে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের নাম পড়েছে ‘এফ’ গ্রুপে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ঋতুপর্ণা চাকমাদের মুখোমুখি হতে হবে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের অতীত স্মৃতি অবশ্য খুব একটা সুখকর নয়। ২০২২ এশিয়ান চীনের হাংঝুতে অনুষ্ঠিত আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ১টি ড্র ও ২টি হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল দলটি। সেবার জাপানের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ভিয়েতনামের বিপক্ষেও ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর শেষ ম্যাচে নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল।
জাপানের আইচি-নাগোয়াতে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের আসরে অতীত ভুল শুধরে এই মৃত্যুকূপে ঋতুপর্ণারা কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার বিষয়। গ্রুপের সেরা দুই দল ও সেরা তিনে থাকা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে।

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনায় এগোচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। সেই নতুন পথের নেতৃত্ব দিতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি কোচ—ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে
৫ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের গল্প ‘শেষ হয়েও না শেষ হওয়া’র মতোই। অনেকের হয়তো মনে হতে পারে, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটা কি ফের মাঠে গড়াচ্ছে? আসলে তা নয়। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে চলছে ‘গণস্বাক্ষর কর্মসূচি’। কেউ পুনরায় ম্যাচটা আয়োজনের পক্ষে রয়েছেন। আবার অনেকেই আর্জেন্টিনাকে বিশ্বক
৭ ঘণ্টা আগে
সেঞ্চুরির পর তামিম ইকবালের শূন্যে উড়ে উদযাপন। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো টাটকা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেন্যু লর্ডসে খেলার অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেন্যুতে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে