
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির সঙ্গে বাহাসে জড়িয়েছিলেন তিনি।
আফ্রিদির আচরণে অনেকটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ইরফান। তাই জিজ্ঞেস করেছিলেন পাকিস্তানে কুকুরের মাংস পাওয়া যায় কি না। নয়তো আফ্রিদি কেন এত ঘেউ ঘেউ করছে!
ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরফান বলেন, ‘ফ্লাইটে আমরা দুই দল একসঙ্গে ছিলাম। আফ্রিদি আমার কাছে এসে হাত দিয়ে চুল এলোমেলো করে দিয়ে বলল, “বাচ্চা কেমন আছো?” আমি ভাবলাম, “তুমি আমার বাপ হলে কবে?” অথচ বাচ্চার মতো আচরণ করে সে। আমি তার সঙ্গে নিজ থেকে কোনো আলাপে যাইনি। এমন না যে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব আছে।’
ইরফান আরও বলেন, ‘আমার পাশে তখন আব্দুল রাজ্জাক বসে ছিল। তাকে বললাম, “এখানে কী কী মাংস পাওয়া যায়।” সে এটা-ওটা বলতে থাকল। পরে জিজ্ঞেস করলাম, “কুকুরের মাংস পাওয়া যায়?” অবাক হয়ে বলল, “এটা বলছো কেন?” আমি বললাম, “সে (আফ্রিদি) তো কুকুরের মাংস খেয়েছে, এজন্য এতক্ষণ ধরে শুধু ঘেউ ঘেউ করছে।’ আফ্রিদি শুনে আর কিছু বলতে পারেনি।’
আন্তর্জাতি ক্রিকেটে আফ্রিদি ৯ বার আউট করেছেন ইরফান। সর্বো ৭ বার ওয়ানডেতে।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
৭ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৪১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে