
বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ স্মরণীয় অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে সেই ম্যাচে জিততে না পারলেও বাংলাদেশ দাপট দেখিয়ে খেলেছিল। আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়ানো হামজা ছন্দটা ধরে রেখেছেন ইংল্যান্ডে ফিরে তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেডেও।
ব্রামাল লেনে গত রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কভেন্ট্রি-শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে শেফিল্ডের শুরুর একাদশে থেকে ৮৯ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছেন হামজা। কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে হামজার দল এখন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে শেফিল্ড। ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করে এগিয়ে যেন দলকে। শেফিল্ডের আক্রমণে খেই হারানো কভেন্ট্রি দ্রুতই আরেকটি গোল হজম করে। ৩০ মিনিটে শেফিল্ডের দ্বিতীয় গোল করেন দলটির স্ট্রাইকার টাইরেসে ক্যাম্পবেল। তাঁকে অ্যাসিস্ট করেন শেফিল্ড ডিফেন্ডার ফেমি সেরিকি।
২-০ গোলে প্রথমার্ধ শেষ করা শেফিল্ড দ্বিতীয়ার্ধে দ্রুত তৃতীয় গোলের দেখা পায়। ৬২ মিনিটে বেন ব্রেরেটন ডিয়াজের অ্যাসিস্টে গোল করেন শেফিল্ড স্ট্রাইকার রিয়ান ব্রেওয়েস্টার। ৩-০ গোলে এগিয়ে থাকা শেফিল্ডের জয় যখন সময়ের অপেক্ষা মাত্র, তখন ব্যবধান কমায় কভেন্ট্রি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন কভেন্ট্রির মিডফিল্ডার জ্যাক রুদোনি। তিনি ৬৩ মিনিটে কভেন্ট্রির আরেক মিডফিল্ডার ভিক্টর টর্পের পরিবর্তে নামেন।
শেফিল্ডের দলে গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি দারুণ ট্যাকলও করেছেন হামজা। ৮৯ মিনিটে তাঁকে (হামজা) বদলি করে নামেন শেফিল্ডের ডিফেন্ডার স্যাম ম্যাককালাম। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হামজাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান দিয়েছেন ভক্ত-সমর্থকেরা। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করেছেন বাংলাদেশি এই ফুটবলার। তিনটি লং বলের দুটিতেই নিখুঁত ছিলেন তিনি।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। হামজার দল শেফিল্ড এরপর ৫ এপ্রিল খেলবে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে