
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের ৫ উইকেটে হারের পর পুরোনো একটি ঘটনা সামনে চলে আসে। নিউজিল্যান্ডের একটি নাইট ক্লাবে মদপান করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মারামারি করেছিলেন হ্যারি ব্রুক। সেই ঘটনায় ৫০ লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল ব্রুককে। পাশাপাশি অ্যাশেজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে কুইনসল্যান্ডের নুসা দ্বীপে ইংল্যান্ডের ক্রিকেটারদের মদপানের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে বেন ডাকেটের মদ্যপ হয়ে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
ইংল্যান্ডের ক্রিকেটারদের মদপানের খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এ ব্যাপারে ‘দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের এই সাবেক পেসার বলেন, ‘আমার মতে সংস্কৃতিগত দিক থেকে ইংল্যান্ড ভালো। এখানে মদ্যপানের সংস্কৃতি নেই। কয়েকজন ক্রিকেটারের ভুলের খবর সংবাদমাধ্যমে এসেছে। এমন পরিস্থিতি থেকে কাউকে বের করে নিয়ে আসাটা সতীর্থদের দায়িত্ব। বেন ডাকেটকে তো কেউ একা ফেলে আসেনি। হোটেলের রাস্তা সম্পর্কে কোনো কিছুই সে জানত না। হ্যারি ব্রুকও কখনো নিরাপত্তাকর্মীদের সঙ্গে এমন ঘটনায় জড়ায়নি। আমার মতে এসব ঘটনা দেখে বাজ (ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম) হতাশ হয়ে পড়বেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলম্বোর প্রেমাদাসা ও পাল্লেকেলেতে হবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। শ্রীলঙ্কা সফরে রাত ১২টার পর ইংল্যান্ডের ক্রিকেটারদের ওপর কারফিউ চালু করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ব্রডের মতে কারফিউ চালু করলে সেটা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য হিতে বিপরীত হতে পারে। ‘দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে ব্রড বলেন, ‘রাত ১২টার কারফিউ সিস্টেম আমার পছন্দ না। এটার প্রয়োজন আছে বলে মনে হয়নি কখনো। সতীর্থদের ওপর বিশ্বাস ছিল এই ভেবে যে আশপাশের মানুষেরা ঠিক সময়ে আমাদের ঘরে পৌঁছে দেবে।’
১৯৫ উইকেট নিয়ে অ্যাশেজে সর্বোচ্চ উইকেটশিকারী অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৩ থেকে ২০০৭ পর্যন্ত অ্যাশেজে ৩৬ ম্যাচের ৭২ ইনিংসে বোলিং করেছিলেন। ১১ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন চারবার। এই তালিকায় (অ্যাশেজে সর্বোচ্চ উইকেটশিকারী) দুই ও তিনে থাকা গ্লেন ম্যাকগ্রা ও ব্রডের উইকেট ১৫৭ ও ১৫৩। অ্যাশেজে ৩৬ ম্যাচের ৭২ ইনিংসে বোলিং করে আটবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন একবার।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে