Ajker Patrika

শ্রীলঙ্কার কাছে ফের শেষ মুহূর্তে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৮: ১৫
শ্রীলঙ্কার কাছে ফের শেষ মুহূর্তে বাংলাদেশের হার
এবারও বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা। ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে নিয়মিত জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অবস্থা বিপরীত। লঙ্কানদের সঙ্গে পেরেই উঠছে না বাংলাদেশ। আরও একবার নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে শেষ মুহূর্তে হারাল শ্রীলঙ্কা।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এর আগে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে প্রথমবার দেখায় বাংলাদেশকে শেষ বলে হারিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানরা জিতেছিল ৪ উইকেটে। একই মাঠে আজ একই প্রতিপক্ষ বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে শেষ ওভারে। এবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে।

১২৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৪ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বিমোক্ষা বালাসুরিয়াকে বোল্ড করেন ফারজানা ইয়াসমিন। ৫ বল খেলেও কোনো রান করতে পারেননি লঙ্কান এই ওপেনার। আরেক ওপেনার সঞ্জনা কাভিন্দি দ্বিতীয় উইকেটে নেথমি উপেক্ষার সঙ্গে ৪২ রানের জুটি গড়েন।

নবম ওভারের প্রথম বলে উপেক্ষাকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিথি দাস অপর্ণা। একই ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই লিমানসা তিলকরত্নেকে ফেরান তিথি। দুই ব্যাটারকে দ্রুত হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৮.৩ ওভারে ৩ উইকেটে ৫৬। চতুর্থ উইকেটে এরপর দানোদ্যা সেওমিনি-কাভিন্দি ৬০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন।

১৮তম ওভারের শেষ বলে সেওমিনিকে (১৯) আফরিন মিম বোল্ড করলেও শ্রীলঙ্কা কোনো সমস্যাতেই পড়েনি। কাভিন্দি-সাশিনি জিমহানি পঞ্চম উইকেটে ১২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেন। ৫৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৯০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কাভিন্দি। বাংলাদেশের তিথি পেয়েছেন ২ উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১২৬ রানে আটকে যায়। ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন উইকেটরক্ষক অচেনা জান্নাত। ৩৬ বলের ইনিংসে মারেন ৭ চার। শ্রীলঙ্কার চামুদি প্রবোদা, চামোদি হেরাথ দুটি করে উইকেট পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত