
ডারউইন টেস্টে ছড়ি ঘুরাচ্ছে বাংলাদেশ। প্রথম তিন দিন টানা দাপুটে ক্রিকেট খেলে সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের বাহবা কুড়াচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ চলাকালীন যে কয়েকজন বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি তাঁদের একজন।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে ৬৭ রানে এগিয়ে সফরকারীরা। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করতে ৪ উইকেট হারিয়েছে অজিরা। এমন পরিস্থিতিতে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। দলটির এমন দাপুটে ক্রিকেটে মুগ্ধ করছে গিলেস্পিকে। বিশেষ করে অতিথিদের পেসারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে গিলেস্পি বলেন, ‘বর্তমান বাংলাদেশ দলের পেস আক্রমণের গভীরতা আছে। ওরা এখন আর একজন বা দুইজন বোলারের ওপর নির্ভরশীল নয়। সব সংস্করণের জন্য কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করছে। পেস আক্রমণে এই গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
ডারউইন টেস্টে পেসারদের পারফরম্যান্স নিয়ে গেলেস্পি আরও বলেন, ‘হাসানের কথা বলতেই হবে। ইবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও। এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শরীফুল পরের টেস্ট খেলতে পারবে। দলে যোগ দিচ্ছে। নাহিদ রানাকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে।’
নিয়মিত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ম্যাচ চান গিলেস্পি, ‘ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়া খেলতে আসা উচিত। ওরা অবশ্যই সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডের মতো বড় মাঠে খেলতে চাইবে। ভবিষ্যতে এমন কিছু হবে আশা করছি।’
গিলেস্পির বিশ্বাস, আগামী দশকে আরও অনেক তারকা ক্রিকেটার পাবে বাংলাদেশ, ‘বাংলাদেশের প্রিয় ক্রিকেটার অনেকেই আছে আমার। তামিম একজন ওয়ান্ডারফুল প্লেয়ার ছিল। মোহাম্মদ রফিককে আমার ভালো লাগত, দারুণ ক্রিকেটার। মাশরাফিও দারুণ। অনেক বছর খেলেছে, নেতৃত্ব দিয়েছে। অনেক গ্রেট প্লেয়ার আছে বাংলাদেশের। আগামী দশকে আরও অনেক হিরো তৈরি হবে।’

বাংলাদেশের কাছে ডারউইনে হারের পর তোপের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্যাট কামিন্স-ট্রাভিস হেডরা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছেন সেটাকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে লজ্জাজনক আখ্যা দেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের মতো রিকি পন্টিংও ধুয়ে দিয়েছেন কামিন্সদের। সেই তালিকায় এবার যোগ দিলেন ইয়ান চ্যাপেল।
২৪ মিনিট আগে
রদ্রি যখন বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর থেকে বের হলেন, ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের ভিড়ে তাঁর মুখে ফুটে উঠল ক্লান্তিহীন এক চওড়া হাসি। তাঁর এই আগমনে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত এক ঘটনা সমাপ্তির পথে। ম্যানচেস্টার সিটিতে সাফল্যের এক সোনালি অধ্যায় পেছনে ফেলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বার
১ ঘণ্টা আগে
গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
১৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১৩ ঘণ্টা আগে