
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক খোলাচিঠিতে আর্জেন্টিনা দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছে। তাঁর অবসরে অবসান হয়েছে এক স্বর্ণযুগের। তবে পেশাদার ক্যারিয়ারে কাউকে এক দিন না এক দিন তো থামতে হবেই। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) খুঁজছে মেসির উত্তরসূরি।আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে ক্রিস্তিয়ান রোমেরো। আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে, স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।
২০২৬ ফুটবল বিশ্বকাপে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন রোমেরো। বর্তমানে তিনি খেলছেন আতলেতিকো মাদ্রিদের হয়ে। এর আগে ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত চার বছর খেলেছিলেন টটেনহামের জার্সিতে। ছিলেন অধিনায়কও। এএফএর নতুন অধিনায়কের তালিকায় আছেন তিনি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
রোমেরোর সঙ্গে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দুই মার্তিনেস। যাঁর মধ্যে লাউতারো মার্তিনেস ইন্টার মিলানের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৭ ম্যাচ খেলেছেন। ১৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৫৬ গোলে। বর্তমানে তিনি ইতালিয়ান এই ক্লাবকে নেতৃত্ব দিচ্ছেন। আর আর্জেন্টিনার বাজপাখি নামে পরিচিত এমিলিয়ানো মার্তিনেসেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা—আর্জেন্টিনার এই চার শিরোপা জয়ে যেভাবে তিনি গোলপোস্ট সামলেছেন, তা বেশ প্রশংসিত। ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ে এমি পেয়েছিলেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের ক্লাব চেলসির হয়ে।
এ বছরের ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনা হয়েছে রানার্সআপ। সেই ফাইনালে হারের পর মেসির মতো লিওনেল স্কালোনিও অঝোরে কেঁদেছিলেন। বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনিই জানিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত তিনি কোচের দায়িত্বে থাকছেন। পরবর্তীতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। তার মানে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিকে নিয়ে এখনো রয়েছে নানা অনিশ্চয়তা।
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, ৩১ আগস্ট রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
৩০ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিটা জোরালোভাবেই তুলে ধরলেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন ফরাসি তারকা। সব মিলিয়ে এ বছর নিজের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট মনে করছেন তিনি।
১ ঘণ্টা আগে
ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো ব্ল্যাক কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়; যুব ফুটবলের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় ফাইনালের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। সেই ঘটনা টেনে এবার আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
২ ঘণ্টা আগে