
বাঁহাতের কাটার-স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে সিদ্ধহস্ত মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও এভাবেই একের পর এক উইকেট শিকার করে চলেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারের জন্মদিনে আজ শুভেচ্ছা জানাল বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
‘কাটার-মাস্টার’ তকমা পাওয়া মোস্তাফিজ আজ ৩১ বছর পূর্ণ করেছেন। বরাবরের মতো এবারও তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হলুদ জার্সিতে উইকেট নেওয়ার পর উদযাপনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, ‘কাটারের জাদুতে একের পর এক উইকেট নিয়েছেন। উইকেটগুলো কখনো ভোলার নয়। জন্মদিনটা দারুণ কাটুক ফিজ।’ বাক্যের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে গত বছর অভিষেক হয়েছে মোস্তাফিজের। প্রথম মৌসুমেই দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। এবারও আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে ধরে রেখেছে দুবাই।
‘শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান’ লিখে আজ দুবাই ক্যাপিটালস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা ফটোকার্ড পোস্ট করেছে। পরনে মোস্তাফিজের দুবাইয়ের জার্সি। ক্যাপশনে আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের পেস তারকা মোস্তাফিজুর রহমানের এই বিশেষ দিনে আরও উইকেট ও সফতা কামনা করছি। জন্মদিনটা দারুণ কাটুক।’ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুবাই লাল-নীল ইমোজি দিয়েছে।
২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত ১১ বছরে বাংলাদেশের জার্সিতে মোস্তাফিজ খেলেছেন ১৫ টেস্ট, ১২৪ ওয়ানডে ও ১২৮ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৭ ম্যাচে নিয়েছেন ৩৮৪ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আটবার। এই আট ফাইফারের ছয়টি ওয়ানডে ও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
সাদা বলের ক্রিকেটে কতটা ধারাবাহিক মোস্তাফিজ, সেটা আরেকটা পরিসংখ্যানেই স্পষ্ট। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৯৩ ও ১৬০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২৯ ম্যাচে ৭.৪১ ইকোনমিতে নিয়েছেন ৪২০ উইকেট। যার মধ্যে আইপিএলেই তাঁর উইকেট ৬৫। চেন্নাই, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজি মিলে খেলেছেন ৬০ ম্যাচ। ইকোনমি ৮.১৩।
২০১৬ সালে আইপিএল অভিষেকেই উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেবার ১৬ ম্যাচে ৬.৯ ইকোনমিতে নিয়েছিলেন ১৭ উইকেট। চেন্নাইয়ের হয়ে এক মৌসুম খেলে দারুণ করেছিলেন। ২০২৪ সালে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমিতে পেয়েছিলেন ১৪ উইকেট। খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ২০২৬ আইপিএলেও তাঁর খেলার কথা ছিল। তবে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ার এক মাসের মধ্যে ছেড়ে দিয়েছিল।

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
৩ মিনিট আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
২ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৩ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৪ ঘণ্টা আগে