Ajker Patrika

এশিয়ান কাপে তিন ম্যাচ হারের পরও আগের অবস্থানে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৭: ৫০
এশিয়ান কাপে তিন ম্যাচ হারের পরও আগের অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ছবি: বাফুফে

নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা আজ মেয়েদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭। বর্তমানে বাংলাদেশের রেটিং ১১৬৫.৫৭। মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ১১ গোল হজম করেছে। বিপরীতে তারা কোনো গোল দিতে পারেনি।

সদ্য হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৭ ধাপ এগিয়েছে আমেরিকান সামোয়া। দলটির রেটিং বেড়েছে ‍+০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া মহাদেশের এই দেশটি অবস্থান করছে ১৩৯ নম্বরে। বরাবরের মতো সবার ওপরে স্পেন। ১.০৩ রেটিং বেড়ে দলটির রেটিং ২০৮৩.০৯। ২০৫৪.৬৫ রেটিং নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তাদেরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত