
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতির অধ্যায় শেষ হতে যাচ্ছে। এশিয়ান গেমসের পর ২০ ওভারের ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। তবে ওয়ানডেতে দলের নেতৃত্ব ধরে রাখবেন তিনি।
টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি নিজেই। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জ্যোতি। বিসিবি সভাপতি তামিম ইকবালও তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান জ্যোতি। ২০২৪ সালে তাঁর অধীনে সবচেয়ে বড় সাফল্য পায় বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পায় তারা। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই আসরে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন জ্যোতি।
২০২৬ সালে এসে টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করলেও এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে দল। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও প্রত্যাশিত সাফল্য আসেনি। বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি জয় পেলেও শেষ পর্যন্ত ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় জ্যোতিদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অধিনায়ক হিসেবে জ্যোতির ভবিষ্যৎ নিয়ে সমালোচনা শুরু হয়েছিল ক্রিকেটাঙ্গনে। শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।

শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সবদিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং, দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
১ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। তার আগে আজ এই আয়োজনের উদ্বোধনী হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসানদের মতো বাংলাদেশ দলের পরিচিত মুখরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালো নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
সরকারি সিদ্ধান্তে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ অংশ নেয়নি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধানে। সেই তদন্ত কমিটি আজ সংবাদমাধ্যমের সামনে
৪ ঘণ্টা আগে