
বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপ দল ঘোষণাকে ঘিরে শুধু ব্রাজিলেই নয়, গোটা ফুটবল বিশ্বে এখন আলোচনার খোরাক জুগিয়েছে বিষয়টি।
আগামীকাল বিকেল ৫টায় রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরোতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। সেই অনুষ্ঠান কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবো।
সিবিএফ জানিয়েছে, অনুষ্ঠানটি দুই ভাগে আয়োজন করা হবে। মূল মঞ্চে প্রায় এক হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে সাংবাদিকদের পাশাপাশি অতিথি ও পৃষ্ঠপোষকরাও থাকবেন। এ ছাড়া আলাদা একটি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে অংশ নেবেন আনচেলত্তি।
৩৪০ আসনের ওই অডিটোরিয়ামে থাকছে বিশেষ কিছু নিয়মও। ক্যামেরাপারসন ও সাউন্ড টেকনিশিয়ানদের নির্ধারিত স্থানে সরঞ্জাম বসাতে হবে। ফটোগ্রাফারের সংখ্যাও সীমিত রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি টিভি চ্যানেলকে মাত্র একটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপ দল ঘোষণার এই অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক আগ্রহ কতটা তুঙ্গে, সেটার প্রমাণ মিলছে বিদেশি সংবাদমাধ্যমের উপস্থিতিতেই। ব্রাজিলের বাইরে আরও ১৩টি দেশের সাংবাদিক এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ইতালি, স্পেন, চীন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও জাপান।
এদিকে দল ঘোষণাকে ঘিরে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। বিশেষ করে নেইমারের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল বিতর্ক। একদল এই ফরোয়ার্ডের বিশ্বকাপ দলে দেখতে চাইলেও, আরেকদল এর বিপক্ষে। আনচেলত্তি শেষ পর্যন্ত নেইমারকে ইস্যুতে কোন পথে হাঁটেন সেটা জানা যাবে আগামীকাল। সব মিলিয়ে এই ইতালিয়ান কোচের প্রথম বিশ্বকাপ দল ঘোষণা এখন শুধুই একটি দল ঘোষণার অনুষ্ঠান নয়; বরং এটা পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে।
মোহাম্মদ আব্বাসের বল পয়েন্ট দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন। হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুশফিক। বাংলাদেশের হয়
১ ঘণ্টা আগে
ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সিলেটে আজ মুশফিক এমন কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি।
২ ঘণ্টা আগে
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সোমবারের রাতটা হয়তো শুধুই আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নয়। মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য এটা হয়ে উঠতে পারে আবেগে ভরা এক বিদায়ের মঞ্চ। পাঁচ বছর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই যে ইঙ্গিত দিয়েছিলেন, সময় যেন ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে
হাসান আলীর পাতা ফাঁদেই পা দিলেন লিটন দাস। পাকিস্তানি পেসারের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাট করেন। বল চলে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে। ক্যাচ নিতে ভুল করেননি তিনি। টেস্টে ২০তম ফিফটি তুলে নেওয়ার পর ৬৯ রানে কাটা পড়েন লিটন।
২ ঘণ্টা আগে