
হাসান আলীর পাতা ফাঁদেই পা দিলেন লিটন দাস। পাকিস্তানি পেসারের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাট করেন। বল চলে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে। ক্যাচ নিতে ভুল করেননি তিনি। টেস্টে ২০তম ফিফটি তুলে নেওয়ার পর ৬৯ রানে কাটা পড়েন লিটন।
ক্রিজে থিতু হওয়া লিটনের জন্য প্রথম ইনিংসের মতো এবারও সেঞ্চুরির স্বপ্ন দেখা ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু হাসানের বলে আউট হয়ে মাথা নিচু করে চুপচাপ মাঠ ছাড়লেন; সঙ্গী তখন রাজ্যের হতাশা। আরেকটু হিসেবি ব্যাটিং করলে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়তেন লিটন। সেটা না পারার আক্ষেপটা দীর্ঘ থাকার কথা উইকেটরক্ষক ব্যাটারের। তবে এই আক্ষেপের মাঝে একটি প্রাপ্তিও আছে তাঁর।
প্রথম ইনিংসে ২৭৮ রান করে বাংলাদেশ। ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর মূলত লিটনের সেঞ্চুরিতে ভর করে এই পুঁজি পায় স্বাগতিকেরা। নবম ব্যাটার হিসেবে ফেরার আগে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছিল ১২৬ রানের লড়াকু, সাহসী এবং মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস। এবার ফিরলেন ৬৯ রান করে। দুই ইনিংস মিলিয়ে সিলেট টেস্টে লিটনের ব্যাট থেকে এল ১৯৫ রান।
৫৪ টেস্টের ক্যারিয়ারে দুই ইনিংস মিলিয়ে এটাই লিটনের সর্বোচ্চ রান। এর আগে ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ১৯৩ রান করেছিলেন। সে টেস্টের প্রথম ইনিংসে করেন ক্যারিয়ার সেরা ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর অবদান ৫২ রান। এবার ছাড়িয়ে গেলেন চার বছর আগের সে ম্যাচকে।
লিটন ফিরলেও সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ। এরই মধ্যে ৩০০ ছাড়িয়েছে স্বাগতিকদের লিড। দিনের শুরুতেই ১৫ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন লিটন।

মোহাম্মদ আব্বাসের বল পয়েন্ট দিয়ে চার মারের আগেই ধারাভাষ্যকক্ষে আতাহার আলী খান বললেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত বলটা চারই হয়েছে। মুশফিকুর রহিমও সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন। হেলমেটটা খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন। পিচে এরপর সিজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মুশফিক। বাংলাদেশের হয়
১১ মিনিট আগে
ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। খেলে যাচ্ছেন শুধু টেস্ট। এই এক সংস্করণে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। সিলেটে আজ মুশফিক এমন কীর্তি গড়েছেন, যা বাংলাদেশের আর কোনো ক্রিকেটার করতে পারেননি।
১ ঘণ্টা আগে
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সোমবারের রাতটা হয়তো শুধুই আরেকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নয়। মহেন্দ্র সিং ধোনির ভক্তদের জন্য এটা হয়ে উঠতে পারে আবেগে ভরা এক বিদায়ের মঞ্চ। পাঁচ বছর আগে বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই যে ইঙ্গিত দিয়েছিলেন, সময় যেন ঠিক সেখানেই এসে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাজিলিয়ান সিরি’এর ম্যাচে করিতিবার কাছে ৩-০ গোলে হেরেছে সান্তোস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় এসেছে নেইমারকে ঘিরে ঘটে যাওয়া বিতর্কিত বদলির ঘটনা। এদিন তারকা ফরোয়ার্ডকে ভুলভাবে বদলি করাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিলিয়ান লিগে। এই ঘটনায় ম্যাচ কর্মকর্তাদের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন
৩ ঘণ্টা আগে