
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ মধ্যে টিকিটের উচ্চমূল্য নিয়ে চলছে সমালোচনা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে দর্শকদের ভ্রমণ, থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে কয়েক লাখ টাকা। তবে এবার ফুটবলপ্রেমীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট বিদেশি কয়েকটি দেশের দর্শকদের ওপর আরোপিত সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ডের শর্ত স্থগিত করতে যাচ্ছে। বাংলাদেশি মুদ্রায় তা ১৮ লাখ ৪১ হাজার টাকা। তাঁদের অবশ্যই ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটধারী হতে হবে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে গতকাল এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
১৫ এপ্রিল থেকে চালু হওয়া ফিফা পাস ব্যবস্থায় অংশগ্রহণকারীদের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় এবং সেরা ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে। যাঁরা বিশ্বকাপের টিকিট কিনেছেন এবং ১৫ এপ্রিল থেকে চালু হওয়া ফিফা পাস ব্যবস্থায় অংশ নিয়েছেন, তাঁদের জন্য আমরা ভিসা বন্ড মওকুফ করছি।’
গত বছর ভিসা বন্ডের শর্ত চালু করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের দাবি ছিল, কিছু দেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার হার বেশি। সেক্ষেত্রে নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে। রিপাবলিকান প্রশাসনের বৃহত্তর অভিবাসন দমন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমানে ৫০ দেশের নাগরিকদের এই নতুন বন্ড দিতে হয়, যার মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল, তিউনিসিয়া-এই পাঁচ দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই পাঁচ দেশের যেসব নাগরিক ফিফা থেকে বিশ্বকাপের টিকিট কিনেছেন, তাঁরা ভিসা বন্ড থেকে রেহাই পেতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।

ইতিহাদে গত রাতে ম্যানচেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচে চোখ ছিল আর্সেনালেরও। দীর্ঘ ২২ বছর যে আর্সেনাল প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারছে না, তাদের সামনে এবার সুবর্ণ সুযোগ। কিন্তু সিটি-ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখার পর আর্সেনাল ভক্ত-সমর্থকদের হতাশ হওয়ারই কথা। এখন গানার্সদের চ্যাম্পিয়ন হওয়ার পথটা
১ ঘণ্টা আগে
বড় বড় শক্তির আড়ালে থেকেও ফুটবলে যারা নীরবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যায়, তাদের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ২০২৬ বিশ্বকাপে ইউরোপের এই প্রতিনিধিরা হাজির হবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড নিয়ে। বিশ্বমঞ্চে এমন ধারাবাহিকতা ইউরোপের জার্মানি, স্পেন বা ফ্রান্সের মতো গুটিকয়েক জায়ান্টের মধ্যে
২ ঘণ্টা আগে
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেয়েছেন শহীদ আফ্রিদি। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে। তবে তিনি মনে করেন, এই পুরস্কারের অংশীদার পুরো পাকিস্তান।
৩ ঘণ্টা আগে
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের
৪ ঘণ্টা আগে