
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। শুধুমাত্র ঢাকায় ক্যাম্প করা ফুটবলারদের রাখা হয়েছে স্কোয়াডে৷ তাই সেখানে নাম নেই হামজা চৌধুরীর। সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন তিনি।
২৮ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ব্রাদার্সের গোলরক্ষক ইশাক আকন্দ। দেড় বছর পর দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালে জাতীয় দলে খেলেছিলেন এই ডিফেন্ডার। চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। মঞ্জুরুর রহমান মানিক ৫ বছর পর ফিরেছেন। দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয় তাঁর।
কাল ফুটবলারদের চেক ইনের মাধ্যমে শুরু হবে ক্যাম্প। পরের দিন থেকে বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন সেশন শুরু করবেন কোচ হাভিয়ের কাবরেরা।
আন্তর্জাতিক বিরতির আগে ২১ মার্চ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচ খেলবে হামজার ক্লাব লেস্টার সিটি। সেই ম্যাচ খেলেই ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা। দলের বাকিরা অবশ্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২০ মার্চ।
হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। ক্যাম্প শুরুর আগের দিনই (১৫ মার্চ) পা রাখবেন তিনি। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চে।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিনই পা রাখবে সিঙ্গাপুরে।
৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগে হেরেছিল ২-১ গোলের ব্যবধানে। ফিরতি লেগ ৩১ মার্চ।
ঢাকা ক্যাম্পের জন্য বাংলাদেশ স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শমিত শোম।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত জানা গেল, ম্যাচ আর হচ্ছে না। উয়েফা আজ এক বিবৃতিতে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
১০ মিনিট আগে
লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।
৪০ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ জিতবে কারা—এই প্রশ্নের উত্তর জানতে কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা। মিরপুরে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে সফরকারীদের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন বাকি কাজ তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ। অবসরের বিষয়টি এই সদ্য সাবেক ক্রিকেটার নিজেই নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে