
টানা ব্যর্থতার মাঝে লিগ কাপ যেন ফুল হয়ে ফুটল ম্যানচেস্টার সিটির জন্য। ফর্মের তুঙ্গে থাকা আর্সেনালকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপার দেখা পেল তারা। এই উপলক্ষ্যটা দলটির প্রধান কোচ পেপ গার্দিওলার জন্য ছিল একটু বেশিই আনন্দদায়ক এবং নিভতে বসা প্রদীপে জ্বালানি দেওয়ার মতো।
সাম্প্রতিক ফর্মের বিচারে লিগ কাপের ফাইনালের আগে ম্যানসিটির বিপক্ষে ফেভারিট ছিল আর্সেনাল। কিন্তু তাদের স্তব্ধ করে দিয়ে শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা। ফাইনাল তরুণ ফরোয়ার্ড নিকো ও’রেইলির জোড়া জয়ের পর উত্তেজনা ধরে রাখতে পারেননি গার্দিওলা। দুটি গোলর পরই টাচলাইন ধরে দৌড়ে গিয়ে বিজ্ঞাপন বোর্ডে লাথি মারেন এই স্প্যানিশ কোচ—যা তার স্বাভাবিক শান্ত স্বভাবের বাইরে এক বিরল দৃশ্য। এভাবে উদযাপন করে খবরের শিরোনামে এসেছেন গার্দিওলা। তবে ম্যাচ শেষে জানালেন; তিনিও মানুষ, আবেগের বশে এমন উদযাপন করার অধিকার তারও আছে।
ম্যাচ শেষে নিজের উদযাপন প্রসঙ্গে হাস্যরসের ছলে গার্দিওলা বলেন, ‘আমি আরেকটা হলুদ কার্ড চাইছিলাম। আমি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নই, আমি একজন মানুষ। এমন ম্যাচে যদি উদযাপন করতে না পারি, তাহলে কবে করব?’
লিগ কাপের ফাইনালের আগে এবারের মৌসুমে সবকটি শিরোপা জেতার সুযোগ ছিল আর্সেনালের সামনে। মিকেল আর্তেতার অধীনে দুর্দান্ত ফুটবল খেলছে গানাররা। প্রতিপক্ষ এমন একটা দল বলেই যে উদযাপন একটু বেশই পাগলাটে ছিল, সেটাই বোঝাতে চাইলেন গার্দিওলা, ‘শিরোপা জেতা সব সময় কঠিন। কিন্তু আর্সেনালের মতো দলের বিপক্ষে জেতা আরও বিশেষ।’ লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারানোর মধ্য দিয়ে গার্দিওলার অধীনে ১০ মৌসুমে ১৯ তম শিরোপা জিতল ম্যানসিটি। গার্দিওলা অধীনে পঞ্চমবারের মতো লিগ কাপ জিতল ইংল্যান্ডের শীর্ষ ক্লাবটি।
লিগ কাপে জিতে গার্দিওলার নজর এখন প্রিমিয়ার লিগে। লিগে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা। হাল ছেড়ে না দিয়ে নিজেদের পরবর্তী ম্যাচগুলোতে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন গার্দিওলা। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ এখন তাদের (আর্সেনাল) হাতে। আমরা আমাদের ম্যাচগুলো জিততে চাই, এরপর দেখা যাবে কী হয়।’

আইপিএলের সময় লন্ডনে নিয়মিত আসা-যাওয়া করতে বিশেষ ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি—সামাজিক মাধ্যমে এমন খবর ভাইরাল। কিন্তু এটা যে স্রেফ গুঞ্জন, তা পরিষ্কার করলেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
আলোচনাটা অনেক দিন ধরেই ছিল। শেষ পর্যন্ত হলোও তা-ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার সুমন। কমিটিতে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম, নাদিফ চৌধুরীর মতো ঘরোয়া ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হবেন জিনেদিন জিদান—গত কয়েক বছরে এই কথা শোনা গেছে বেশ কয়েকবার। অবশেষে সেটাই সত্যি হচ্ছে। ফরাসিদের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন জিদান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান।
৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেন্যুর সংখ্যা তো কমে গেছেই। এবার বিদেশি ক্রিকেটারদের খেলা শঙ্কার মধ্যে পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে