
দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আকর্ষণীয় করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশাল পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেন্যুর সংখ্যা তো কমে গেছেই। এবার বিদেশি ক্রিকেটারদের খেলা শঙ্কার মধ্যে পড়ে গেছে।
এবারের পিএসএলে দল সংখ্যা বেড়ে হয়েছে আট। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হওয়ার সংখ্যা ছিল ছয় ভেন্যুতে। ছয় বাংলাদেশি নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেনের পাশাপাশি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকাদেরও দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভেন্যুর সংখ্যা ছয় থেকে কমে দুইয়ে এসে দাঁড়িয়েছে। এবার বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে পাকিস্তানের এক সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে।
বিদেশি ক্রিকেটারদের পিএসএল না খেলতে হুমকি দিয়েছে জামাত-উল-আহরার নামে এক সশস্ত্র সংগঠন। তারা ক্রিকেটের বিরোধিতা করছে না ঠিকই। কিন্তু পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন অযৌক্তিক মনে হচ্ছে তাদের কাছে। ‘দ্য সানডে গার্ডিয়ান’কে জামাত-উল-আহরার সংগঠনের এক কমান্ডার বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলিকে পরামর্শ দিতে চাই যেন তারা তাদের ক্রিকেটারদের পাকিস্তানে না পাঠায়। তাদের যদি কিছু হয়, সেটার দায়ভার আমরা নেব না। এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়েছি।’
ক্রিকেটাররা যদি সতর্কবার্তা উপেক্ষা করেন, তাহলে কী হবে—এই প্রশ্ন করা হয়েছে জামাত-উল-আহরার সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক কমান্ডারকে। সেই ব্যাখ্যায় তিনি বলেন, ‘সামর্থ্যের মধ্যে যা আছে, সেটাই করব। পিএসএল যেন না হয় ও ক্রিকেটাররা যাতে মাঠে নামতে না পারে, সেই চেষ্টা করব।’
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি চলছে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ। পাক-আফগান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের না খেলার ব্যাপারে পরামর্শ দিয়েছিল। কোড স্পোর্টস নামে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানিয়েছিল ১৬ মার্চ। ঠিক তার পরের দিনই পিসিবি এই গুঞ্জন উড়িয়ে দেয়। যদিও তখন খাইবার পাখতুনখাওয়ার রাজধানী শহর পেশোয়ারে খেলার ব্যাপারে আপত্তি ছিল অস্ট্রেলিয়ার। পরবর্তীতে এই ভেন্যু তো তালিকা থেকেই বাদ পড়েছে।
ভেন্যুর সংখ্যা কমে যাওয়ায় ২০২৬ পিএসএলের ম্যাচগুলো এখন হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। দর্শকশূন্য মাঠেই হবে এই টুর্নামেন্ট। ২৬ মার্চ লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পিএসএল। ৩ মে শেষ হবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল দুটি ম্যাচই হবে লাহোরে। আর পিএসএল খেলতে আজ মোস্তাফিজ, রানা, শরীফুল এবং ইমন রওনা দিয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে। তামিম, রিশাদ পাকিস্তানের বিমান ধরবেন বলে আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৫ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৮ ঘণ্টা আগে