
বেশি দিন আগের ঘটনা নয়। এই তো ১১ অক্টোবর মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচটা লিওনেল মেসি দেখেছেন গ্যালারিতে বসে। কোচ লিওনেল স্কালোনি তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের গল্প মেসির চেয়ে আরও ভালো কে লিখতে পারেন! আজ ফিরেই তিনি গড়ে ফেললেন এক রেকর্ড।
বাংলাদেশ সময় আজ ভোরে মায়ামির চেজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো। এই ম্যাচে মেসি পুরো ৯০ মিনিট খেলেছেন। গোল করতে না পারলেও দুটি অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড তাতে ভেঙে দিয়েছেন নেইমারের এক রেকর্ড। ৬০ অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডটি এখন মেসির। এই তালিকায় দুইয়ে থাকা নেইমারের আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্ট ৫৯। মেসির বিশ্ব রেকর্ড গড়ার দিনে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জার্সিতে আজ অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে হোসে মানুয়েল লোপেজের। আর্জেন্টিনার ৬ গোলের মধ্যে পাঁচটি করেন নিজেদের ফুটবলাররা। এই পাঁচ গোলের মধ্যে একটিতে অবদান রয়েছে লোপেজের। ৩৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে গোল করতে সহায়তা করেন লোপেজ। এই ম্যাক অ্যালিস্টার ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটা করেছেন। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডারকে গোল করতে সহায়তা করেছেন নিকোলাস গঞ্জালেস। দলের দ্বিতীয় গোলেই অবদান রাখেন মেসি। ২২ মিনিটে বাতাসে ভাসানো দারুণ এক পাসে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করিয়েছেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আর্জেন্টিনা ৪-০ গোলে এগিয়ে যায় পুয়ের্তো রিকোর সৌজন্যে। ৬৪ মিনিটে আত্মঘাতী গোল করেন পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়া। ম্যাচের শেষ ভাগে এসে ৫ মিনিটের ব্যবধানে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭৯ ও ৮৪ মিনিটে গোল দুটি করেন লাওতারো মার্তিনেজ। যার মধ্যে ৭৯ মিনিটের গোলটা তিনি করেছেন গঞ্জালেসের অ্যাসিস্টে। ৫ মিনিট পর লাওতারো মার্তিনেজ যে গোলটা করেছেন, তাতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন মেসি। ৮৪ মিনিটে মেসির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন লাওতারো মার্তিনেজ।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় প্রথম পাঁচে আছেন ভিন্ন পাঁচ দেশের ফুটবলার। মেসি, নেইমারের পর এই তালিকায় তিনে অবস্থান করছেন ল্যান্ডন ডোনোভন। যুক্তরাষ্ট্রের জার্সিতে তিনি সতীর্থদের দিয়ে ৫৮ গোল করিয়েছেন। চারে আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফ্রেঙ্ক পুসকাস। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অ্যাসিস্ট ৫৩। জাতীয় দলের হয়ে পুসকাসের সমান ৫৩ অ্যাসিস্ট করেছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। অক্টোবরে দুটি প্রীতি ম্যাচেও তারা পেয়েছে জয়। ১১ অক্টোবর ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আজ মেসির রেকর্ডের ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।
| ফুটবলার | দল | অ্যাসিস্ট |
|---|---|---|
| লিওনেল মেসি | আর্জেন্টিনা | ৬০ |
| নেইমার | ব্রাজিল | ৫৯ |
| ল্যান্ডন ডোনোভন | যুক্তরাষ্ট্র | ৫৮ |
| ফ্রেঙ্ক পুসকাস | হাঙ্গেরি | ৫৩ |
| কেভিন ডি ব্রুইন | বেলজিয়াম | ৫৩ |

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী এই যুবাদের বরণ করে নিতে আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১১ মিনিট আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে আশার সঞ্চার হয়েছে বাংলাদেশ দলে। মাঝমাঠ, রক্ষণ কিংবা গোলপোস্ট—সব জায়গাতেই বেশ কিছু দারুণ ফুটবলার খুঁজে পাওয়া গেছে। তবে এত পাওয়ার মাঝেও দারুণ একজন ফরোয়ার্ডের অভাব দূর হচ্ছে না কিছুতেই। অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষে সে অভাবটাও কাটল বলে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
৩ ঘণ্টা আগে