
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছেন এবি ডি ভিলিয়ার্স। তবে দলটির সাম্প্রতিক অগ্রগতি দেখে আশাবাদী সাবেক এই তারকা ক্রিকেটার। তাঁর বিশ্বাস, চ্যালেঞ্জিং কন্ডিশন সামলে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো লড়াই করবে বাংলাদেশ।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট সিরিজ নিয়েই বেশি আশাবাদী ডি ভিলিয়ার্স।
একটি পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন জায়গা। বল শুধু পিচে পড়ার পর সুইংই করে না, সিমও করে। খুব বেশি খেলোয়াড় এই কন্ডিশনে অভ্যস্ত নয়। তাই পরিস্থিতি সামলানো সত্যিই কঠিন।’
বাংলাদেশকে পরামর্শও দিয়েছেন ডি ভিলিয়ার্স। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শুধু রক্ষণাত্মক ব্যাটিং করে টিকে থাকা সম্ভব নয়। পরিস্থিতি বুঝে ব্যাটারদের খেলার ধরনেও পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তিনি।
এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য আমার কয়েকটি কৌশল ছিল। কখনো আমি ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে আসতাম, কখনো পুরোপুরি স্টাম্প ঢেকে খেলতাম, আবার কখনো স্টাম্প খোলা রাখতাম—পরিস্থিতি কীভাবে পড়ছি, তার ওপর নির্ভর করত।’
ডি ভিলিয়ার্সের মতে, দক্ষিণ আফ্রিকায় ভালো করতে ব্যাটারদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার বিকল্প নেই, ‘এ ধরনের সিমিং কন্ডিশনে আপনাকে এভাবেই খেলতে হবে। শুধু স্টাম্প ঢেকে সারাদিন টিকে থাকার চেষ্টা করলে হবে না। আপনাকে সক্রিয় হতে হবে।’
১৫ নভেম্বর জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর; ভেন্যু সেঞ্চুরিয়ন। টেস্ট শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

কোচিং জগতে একেবারে নতুন নন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন তিনি। এবার তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
১৬ মিনিট আগে
দুঃসময়ের বাজে চক্রে ঘুরপাক খাচ্ছেন হুলিয়ান আলভারেস। দলবদল ইস্যুতে এমনিতেই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ম্যাচ শুরুর আগমুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে দুঃসংবাদ শোনাল আতলেতিকো।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে অনেক দিন ধরে লড়ছেন আফগান পেসার নাভিন উল হক। আন্তর্জাতিক ক্রিকেটে বনে গেলেন ‘অমাবশ্যার চাঁদ।’ প্রায় দুই বছর ধরে গায়ে চড়াতে পারছেন না আফগানিস্তানের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আজ তাঁর দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোবে। সেই ম্যাচের আগে আফগান পেসার শোনালেন নিজের আক্ষেপের গল্প।
২ ঘণ্টা আগে
উইন্ডহোকে চলছে নামিবিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ চলাকালীন সময়েই প্রোটিয়াদের বদলাতে হয়েছে দল। এই দল পরিবর্তনে এক জন যেমন পেলেন দুঃসংবাদ, আরেক জনের মিলল সুখবর।
৩ ঘণ্টা আগে