
নেইমারের ফেরার ম্যাচে নাটকীয়তা তো একেবারে কম ছিল না। তাঁস-বাটার মতো করে উদ্যাপন, দলকে বাঁচানো, পেলেন নিষেধাজ্ঞা—কী না হয়েছে তাঁর ফেরার ম্যাচে! হয়তো দিনটিকে চাইলে ক্যালেন্ডারের পাতায় বিশেষভাবে দাগিয়েও রাখতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর নেইমার এবারই প্রথম খেলতে নেমেছেন। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত সিরি ‘আ’র ম্যাচে শাপেকোয়েন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। কালদেইরাতে প্রথম গোলের পর তিনি তাঁস বাটার মতো উদযাপন করে যেমন নজর কেড়েছেন, পেয়েছেন শাস্তিও। প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দেখলেন হলুদ কার্ড। আগে একটি হলুদ কার্ড পাওয়ায় সিরি ‘আ’তে পরের ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
বিশ্বকাপ ফুটবলের পর প্রথম ম্যাচ খেলার আগে নেইমার অংশ নিয়েছিলেন ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় যখন সমালোচনা তুঙ্গে, নেইমার জবাব দিতে বেছে নিলেন শাপেকোয়েন্সের বিপক্ষে এই ম্যাচকেই। ৩৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করার পর দর্শকদের উদ্দেশ্যে তাস বাঁটার অঙ্গভঙ্গি করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
সান্তোস প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। কিন্তু দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মাথায় জোড়া গোলে ব্যবধান বাড়ায় শাপেকোয়েন্স। ৫১ মিনিটে মরিসিওর গোলে সমতায় ফেরে ক্লাবটি। আর ৬২ মিনিটে সান্তোস ডিফেন্ডার জোয়াও আনাসিয়াস করেন আত্মঘাতী গোল। কিছুক্ষণ পর শাপেকোয়েন্সের এক ফুটবলার ফাউল করলে নেইমার উঠে গিয়ে পেছন থেকে তাঁকে ধাক্কা দেন। রেফারি সেই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে শাপেকোয়েন্সের আরেক ফুটবলার এগিয় আসেন। নেইমার তাঁকেও ধাক্কা মারলে রেফারি বের করেন হলুদ কার্ড। জোড়া হলুদ কার্ড থাকায় সিরি ‘আ’-এর পরের ম্যাচে সান্তোসকে নামতে হবে নেইমারকে ছাড়াই।
দলের হার যখন সময়ের ব্যাপার, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নেইমার। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে করেন সমতাসূচক গোল। কালদেইরাতে সিরি ‘আ’র সান্তোস-শাপেকোয়েন্স ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
৫ জুলাই নিউজার্সিতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টিতে শেষ মুহূর্তে গোল করেছিলেন নেইমার। সেদিন তিনি গোল করলেও ২-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। সেবার দলকে বাঁচাতে না পারলেও আজ উদ্ধার করেছেন সান্তোসকে।
২০ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ৮ হারে সান্তোসের পয়েন্ট এখন ২২। বর্তমানে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় দলটি অবস্থান করছে ১৪ নম্বরে। ২০ দলের টুর্নামেন্টে সবার নিচে থাকা শাপেকোয়েন্সের পয়েন্ট ১০। তারাও খেলেছে ২০ ম্যাচ। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে পালমেইরাস।

ফুলহামের মূল দলে অভিষেকের পর এবার সিনিয়র ফুটবলে নিয়মিত খেলার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ফুটবলে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। ফুলহাম আজ নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফারহানকে ধারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
৬ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি সময়। কিন্তু টানা দুইবার আর্জেন্টিনার শিরোপা জিততে না পারার দুঃখ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। এবার সেটা নিয়ে চাঞ্চল্যকর এক খবর শোনালেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। এক টায়ার সারানোর দোকানদার দলের ওপর
৭ ঘণ্টা আগে
টানা দুইবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। এবার তিনি অ্যালেক্স ক্যারিকে এক ভোটের ব্যবধানে হারিয়ে পেলেন অ্যালান বোর্ডার পদক। টানা দুইবার বর্ষসেরা পুরস্কারের পদক জিতে হেড যেমন উচ্ছ্বসিত, একই সঙ্গে তাঁর চিন্তা বাংলাদেশের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়
৮ ঘণ্টা আগে
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
৯ ঘণ্টা আগে