
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে ইতোমধ্যে ব্যাপক আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ৭ অক্টোবরের ম্যাচে প্রায় ৮৫ হাজার দর্শক মেসিকে শেষবারের মতো দেশের জার্সিতে দেখতে মাঠে উপস্থিত থাকবেন। ম্যাচটির সব টিকিটও বিক্রি হয়ে গেছে।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফাইনালিসিমার শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তাঁর ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়ে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছিলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় সে তার প্রাপ্য বিদায় পায়।’
বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে মাঠে থাকবেন জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পল। তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না। এএস রোমা পাওলো দিবালা ও নাউয়েল মলিনাকে আর্জেন্টিনায় যেতে দেয়নি। লিয়ান্দ্রো পারেদেসও ১০ ম্যাচের ফিফা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।
মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি তৈরি করেছে আর্জেন্টিনা। জার্সিতে জাতীয় পতাকার নকশার সঙ্গে থাকবে মাঝখানে সান অব মে এবং ১০ নম্বরের চারপাশে লরেল পাতার নকশা। এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দেশের জার্সিতে মেসির দুই দশকের বেশি সময়ের পথচলার শেষ অধ্যায় শুরু হবে।
আর্জেন্টিনার হয়ে বিদায় নেওয়ার পর মেসি ফিরবেন ক্লাব ফুটবলে। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত। তবে তার আগে বুধবার মনুমেন্টালে সব আলো থাকবে শুধু তাঁকে ঘিরে। শেষবারের মতো আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
৮ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে