
রান করতেই যেন ভুলে গেছেন আজিজুল হাকিম তামিম। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক প্রতিযোগিতামূলক ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। ডাকের হ্যাটট্রিক করে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি ব্যাটার ফিরেছেন তানজিম হাসান সাকিবের বলে।
দুই দিনের বিরতি শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আবার শুরু বিপিএল। সিলেট পর্বের শুরুতেই দেখা গেছে রানের বন্যা। অথচ ব্যাটিংবান্ধব উইকেটে আজিজুল তামিম রানের খাতাই খুলতে পারলেন না। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে তামিমকে কট এন্ড বোল্ড করেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এর আগে ২ জানুয়ারি বিপিএলে নিজের অভিষেক ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন তামিম। মিরপুরে সেই ম্যাচে রংপুরের প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল।
বিপিএলের আগে তামিম যে ম্যাচে ডাক মেরেছিলেন সেটিও ছিল টি-টোয়েন্টি। ২০২৪ সালের ২২ ডিসেম্বর জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টিতে খুলনার হয়ে ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। খুলনা সেই ম্যাচ খেলেছিল ঢাকা মহানগরের বিপক্ষে। ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরকে হারিয়ে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুর ফাইনালে হয়েছিল ১২৭ রান, পড়েছিল ১৫ উইকেট।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক । টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। ৩২ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেটে ৮৮ রান করে রংপুর।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিনের মাথায় এবার সেরা একাদশ প্রকাশ করল ফিফা। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশাপাশি ফ্রান্সের ফুটবলারদের আধিপত্য।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা। নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সুযোগ পেলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন।
১০ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা এখন কারও অজানা নয়। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনই দুজনের এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
১১ ঘণ্টা আগে
চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।
১১ ঘণ্টা আগে