
টানা সাতটি সেশনে দাপটের পর তৃতীয় দিনের দ্বিতীয় সেশন অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। এই সেশনে মাত্র ৯ রান করতেই শেষ ২ উইকেট হারায় সফরকারীরা। এই সেশন ভাগাভাগি করলেও এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।
ডারউইন টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫১ রান। মার্নাশ লাবুশান ২১ ও স্টিভ স্মিথ ৮ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন। এখনো ১৭৭ রানে পিছিয়ে আছে প্যাট কামিন্সের দল। প্রথম ইনিংসে তাদের করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ থামে ৪২৬ রানে।
৮ উইকেট হারিয়ে ৪১৭ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। দুপুরের খাবারের পর আর বেশিক্ষণ এগোতে পারেনি দলটির ইনিংস। অলআউট হয় ৪২৬ রানে। ২২৮ রানের লিড পায় বাংলাদেশ। সবমিলে এই সেশনে ৬০ রানের বিপরীতে উইকেট পড়েছে চারটি। একক আধিপত্য দেখাতে পারল না কোনো দল।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৪ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন জ্যাক ওয়েদারাল্ড। রানের খাতা খুলতে না পারা এই ওপেনারকে বোল্ড করেন হাসান মাহমুদ। ১৭ রান করা ট্রাভিস হেডকেও বোল্ড করেন এই পেসার। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের একটা ঘটনার পুনরাবৃত্তি হয়। প্রথম ইনিংসেও স্বাগতিকদের এই দুই ওপেনারকে ফিরিয়েছিলেন হাসান। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে সে ইনিংসে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তিনি।

রদ্রি যখন বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর থেকে বের হলেন, ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের ভিড়ে তাঁর মুখে ফুটে উঠল ক্লান্তিহীন এক চওড়া হাসি। তাঁর এই আগমনে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত এক ঘটনা সমাপ্তির পথে। ম্যানচেস্টার সিটিতে সাফল্যের এক সোনালি অধ্যায় পেছনে ফেলে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বার
১৫ মিনিট আগে
গতকাল সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে আশিষ মীনার করা বলে সরাসরি ব্যাট চালান থারেজা। তাঁর জোরালো শটটি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে গিয়ে আঘাত করে।
১২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে প্রকাশ করা কালভাগনির একটি ভিডিওতে দেখা যায়, তালিয়াফিকো একদল বুনো শূকরের কাছে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু খাবারের বদলে প্রাণীগুলো দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। কয়েকটি শূকর তাঁর চারপাশে জড়ো হয়ে পায়ে কামড়াতে শুরু করে। পরিস্থিতি সামলাতে তাদের দূরে সরিয়ে রাখতে দেখা যায় তালিয়াফিকো
১৩ ঘণ্টা আগে
মেমফিস দেপাইকে আর রাখা হবে না—সপ্তাহখানেক আগে এমন সিদ্ধান্ত জানিয়েছিল করিন্থিয়ানস। তবে সমর্থকদের তীব্র ক্ষোভ, সরাসরি মৃত্যু হুমকি এবং ক্লাব সভাপতির বাড়ির সামনে কট্টর সমর্থকদের বিক্ষোভের পর অবস্থান বদলানো হয়েছে। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
১৩ ঘণ্টা আগে